গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশের পতাকা নিয়ে তারেক রহমান নামবেন: ফখরুল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৬:২৪ এএম ২০২৬
বাংলাদেশের পতাকা নিয়ে তারেক রহমান নামবেন: ফখরুল
ছবি

ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘বাংলাদেশের পতাকা নিয়ে’ ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে নামবেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চীন সফরের সময় তারেক রহমানের সঙ্গে পরিচিত হওয়ার সময় চীনের প্রধানমন্ত্রীর একটি বক্তব্য তুলে ধরে সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে বিজয় দিবসের আলোচনা সভায় এ কথা বলেন ফখরুল।


তিনি বলেন, “আমরা চীনে গিয়েছিলাম আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে। সঙ্গে আমাদের নেতা (তারেক রহমান) ছিলেন। যখন গ্রেট হলে ম্যাডামকে গার্ড দেওয়া হচ্ছে, যখন পরিচয়ের পর্ব এসেছে, যখন আমাদের নেত্রী চীনের প্রধানমন্ত্রীকে নিয়ে পরিচয় করিয়ে দিচ্ছেন, আমার পাশে একজন নেতার পরে জনাব তারেক রহমান সাহেব ছিলেন।


“যখন ম্যাডাম চীনের প্রধানমন্ত্রীকে বললেন, হি ইজ মাই সান…আমার ছেলে। তখন আমার এখনো মনে আছে, চীনের প্রধানমন্ত্রী তার হাতটি শক্ত করে দুই হাত ধরে বললেন, ক্যারি দ্যা ফ্ল্যাগ অব ইওর ফাদার অ্যান্ড মাদার… তোমার পিতা আর মাতার পতাকা উড্ডীন করে চলো।”


ফখরুল বলেন, “সেই যে জাতীয়তাবাদী পতাকা, স্বাধীনতার পতাকা গণতন্ত্রের পতাকা, এই পতাকা নিয়ে তারেক রহমান সাহেব ২৫ তারিখে বাংলাদেশে আসছেন। আমরা সবাই সেদিন জেগে উঠব। আমরা গণতন্ত্রের জন্য, আমাদের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য আমরা অবশ্যই সবাই উঠব।”


বিজয় দিবসের আগে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত এ আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।


আলোচনা সভার শুরুতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ মোনজাত করা হয়।


ওআ/আপ্র/১৫/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী
০৯ নভেম্বর ২০২৬

রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী

ঢাকা মহানগর বিএনপি সভাপতি, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সাবেক মেয়র, রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা সাদে...

নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
০৯ নভেম্বর ২০২৬

নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

চব্বিশের আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন...

শেখ হাসিনার ফিরে আসা জনগণ মেনে নেবে না
০৮ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফিরে আসা জনগণ মেনে নেবে না

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় রিজভী

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া
০৮ নভেম্বর ২০২৬

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

জামায়াতে ইসলামীকে পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেছেন বিএনপির সাবেক এমপি ও বাংলাদেশ সুপ্রিম ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই