গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা এমপি হাসনাতের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:০৭ এএম ২০২৬
চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা এমপি হাসনাতের
ছবি

ছবি সংগৃহীত

চাঁদাবাজি বন্ধ ও প্রতিরোধে বিকল্প উদ্যোগ হিসেবে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ স্থাপন এবং গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি। পোস্ট অনুযায়ী, সোমবার বিকেল ৪টায় বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ উন্মুক্ত করা হবে।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি চালু করা হচ্ছে।’ সাধারণ মানুষের দেওয়া এক টাকাও হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তিনি ১৭ বছর ধরে ‘অভুক্ত চাঁদাবাজদের’ জাতীয় পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে এবং দান করার মাধ্যমে চাঁদাবাজি বন্ধে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এসি/আপ্র/২৮/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কোন খাতের ওপর কখন আক্রমণ হবে, জাতি উদ্বিগ্ন: গোলাম পরওয়ার
২৮ সেপ্টেম্বর ২০২৬

কোন খাতের ওপর কখন আক্রমণ হবে, জাতি উদ্বিগ্ন: গোলাম পরওয়ার

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভেঙে দেওয়া এবং ইসিবি চত্বর এলা...

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী ফয়সল আমিনের মনোনয়ন দাখিল
২৭ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী ফয়সল আমিনের মনোনয়ন দাখিল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মির...

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান নজরুল ইসলামের
২৬ সেপ্টেম্বর ২০২৬

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান নজরুল ইসলামের

‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ধরে রেখে দেশের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ব...

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের
২৬ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে