গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এক মায়ের স্বপ্ন পূরণ করলেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৩ পিএম, ০৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:৪৭ এএম ২০২৬
এক মায়ের স্বপ্ন পূরণ করলেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
ছবি

ছবি সংগৃহীত

ঢাকায় যমুনা ফিউচার পার্কসংলগ্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে প্রথমবার পরিদর্শনে গিয়ে এক মায়ের কাছ থেকে একটি সাধারণ অনুরোধ পেয়েছিলেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভিসার জন্য আবেদন করার সময় বাবা-মায়েরা যাতে সন্তানদের নিরাপদে রাখার সুযোগ পান, সে জন্য একটি খেলার জায়গা তৈরির অনুরোধ জানিয়েছিলেন ওই মা।

অনুরোধের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা বাস্তবে রূপ নেয়। আজ সন্তানকে সঙ্গে নিয়ে নিজের কল্পনার সেই খেলার জায়গার উদ্বোধন করতে ফিরে আসেন ওই মা।

ছোট্ট এই উদ্যোগকে জনকেন্দ্রিক ভাবনার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্য দিয়ে মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রতিশ্রুতি পূরণের একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে।

জনকেন্দ্রিক এ ধরনের উদ্যোগ ভারত ও বাংলাদেশের সম্পর্ককে আরো প্রাণবন্ত করে তোলে। কারণ দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও বন্ধনই এ সম্পর্কের অন্যতম শক্তিশালী ভিত্তি।

এসি/আপ্র/০৯/০৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন
৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক...

সন্ত্রাস, দখল ও চাঁদাবাজি নিয়ে ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ
৩০ সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাস, দখল ও চাঁদাবাজি নিয়ে ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক ও পেশিশক্তির প্রভাব খাটিয়ে ভূমি ও বাড়ি দখল, খাসজমি থেকে ভূমিহীনদের উচ্...

গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী
২৯ সেপ্টেম্বর ২০২৬

গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চ...

ঢাকা মেডিকেল এলাকায় এক দিনে তিন অজ্ঞাত লাশ
২৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা মেডিকেল এলাকায় এক দিনে তিন অজ্ঞাত লাশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। একই দিন হা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই