গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেনু

এমডিকে মারধর ও সংবেদনশীল স্থান চেপে ধরে সই নেওয়া ব্যক্তি গ্রেফতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:১৯ এএম ২০২৬
এমডিকে মারধর ও সংবেদনশীল স্থান চেপে ধরে সই নেওয়া ব্যক্তি গ্রেফতার
ছবি

মোস্তাফিজুর রহমান (লিটু) -ছবি সংগৃহীত

একটি আবাসন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) মারধর করে শরীরের সংবেদনশীল স্থানে চাপ প্রয়োগের মাধ্যমে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন প্রধান আসামি মোস্তাফিজুর রহমান (লিটু) এবং তার সহযোগী আবুল কালাম আজাদ।

রোববার (৫ জুলাই) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ২৭ জুন সন্ধ্যায় নগরের সদর রোডের অগ্রণী হাউজিং কোম্পানি লিমিটেডের কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, কয়েকজন ব্যক্তি অফিসে ঢুকে এমডি আবদুল আজিজ হাওলাদারকে মারধর করে দুটি চেক ও দুটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী এমডি আবদুল আজিজ হাওলাদার অভিযোগ করেন, তাকে দীর্ঘদিন ধরে এক কোটি টাকা দাবি করা হচ্ছিল। দাবি না মানায় তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়।

এ ঘটনায় তিনি আদালতে মামলা করেন, পরে আদালতের নির্দেশে কোতোয়ালি মডেল থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়।

গ্রেফতার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ব্যবসায়িক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে তার দাবি। তবে বিষয়টি জোরপূর্বক সমাধানের চেষ্টা করা হয়েছিল বলেও তিনি স্বীকার করেন। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
সানা/আপ্র/৬/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারসহ ভারতের কাছে বাণিজ্যসুবিধা চায় বাংলাদেশ
১০ অক্টোবর ২০২৬

অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারসহ ভারতের কাছে বাণিজ্যসুবিধা চায় বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে অনিশ্চয়তার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের জট খুলতে ভ...

ফিরছে গ্রাম সরকার, প্রতি ওয়ার্ডে থাকবেন ১৫ সদস্য
১০ অক্টোবর ২০২৬

ফিরছে গ্রাম সরকার, প্রতি ওয়ার্ডে থাকবেন ১৫ সদস্য

দেশে আবারো ‘গ্রাম সরকার’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘গ্রাম সরকার আইন, ২০২৬’-এর খসড়া তৈরি কর...

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
০৯ অক্টোবর ২০২৬

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

রাজধানীর মিরপুরে পাঁচটি লেগুনা স্ট্যান্ড জোরপূর্বক নিয়ন্ত্রণে নেওয়া, প্রতিটি গাড়ি থেকে ৩০০ টাকা করে...

বায়তুল মোকাররমে খতিবের পক্ষে বিক্ষোভ, স্লোগানে উত্তেজনা
০৯ অক্টোবর ২০২৬

বায়তুল মোকাররমে খতিবের পক্ষে বিক্ষোভ, স্লোগানে উত্তেজনা

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে বিক্ষোভ কর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 4 ঘন্টা আগে