গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

মিয়ানমারে ফের সংঘাত, সীমান্তজুড়ে রোহিঙ্গা আতঙ্ক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৭ পিএম, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৪৯ এএম ২০২৬
মিয়ানমারে ফের সংঘাত, সীমান্তজুড়ে রোহিঙ্গা আতঙ্ক
ছবি

সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে -ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে তীব্র সংঘাত ও বিমান হামলার ঘটনায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা দিয়েছে। তবে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে।

গত বুধবার (১ জুলাই) ও বৃহস্পতিবার (২ জুলাই) টানা দুই দিন মিয়ানমারের সামরিক বাহিনী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়। এতে টেকনাফ সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরণের তীব্র শব্দে ঘরবাড়ি ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। শুক্রবার (৩ জুলাই) মংডু শহরের ভেতরে সংঘর্ষ হলেও এপারে বড় ধরনের শব্দ শোনা যায়নি।

উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা জানান, মিয়ানমারের বিমান হামলায় সেখানে বসবাসরত রোহিঙ্গারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংঘাতের কারণে তাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের প্রস্তুতি নিচ্ছেন।

আলীখালী ক্যাম্পের শরণার্থী আজগর আলী বলেন, “মংডু শহরে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হচ্ছে। এতে রোহিঙ্গা মুসলিমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংঘাত আরো তীব্র হতে পারে।”

আরেক রোহিঙ্গা ইদ্রিস মিয়া বলেন, “সেখানে পরিস্থিতি এখন খুবই উত্তপ্ত। অনেক রোহিঙ্গা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন।”

শাহপরীর দ্বীপের বাসিন্দা শাহ আলম বলেন, “বিস্ফোরণের তীব্রতায় সীমান্তের ওপারের ঘরবাড়ি ভূমিকম্পের মতো কেঁপে ওঠে।”

হোয়াইক্যং সীমান্তের বাসিন্দা আব্দুল গফুর বলেন, “সীমান্তে সংঘাত শুরু হলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক বছর আগে গুলি এসে আমাদের ঘরেও আঘাত হেনেছিল।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী বলেন, সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। টহল, নৌ টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

এর আগে বুধবার ও বৃহস্পতিবার টেকনাফ সীমান্তে টানা বিস্ফোরণের শব্দে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাঁচ মিনিটের ব্যবধানে একাধিক বিস্ফোরণে স্থানীয়রা ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসেন।

রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা জানান, সাম্প্রতিক দুই দিনে প্রায় ৩০টি বিমান হামলার ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। এতে কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

বিশেষজ্ঞ ও স্থানীয়রা বলছেন, দীর্ঘ কয়েক মাসের তুলনামূলক স্থিতিশীলতার পর রাখাইনে ফের সংঘাত তীব্র হওয়ায় সীমান্ত নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ও স্থানীয় জীবিকার ওপর।

রাখাইনভিত্তিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, বুধবার মিয়ানমার সেনাবাহিনী যুদ্ধবিমান ও ওয়াই-১২ উড়োজাহাজ ব্যবহার করে বিভিন্ন স্থানে বোমা হামলা চালায়।

বিজিবি জানায়, সীমান্তের ওপারের পরিস্থিতির প্রভাবে বাংলাদেশ অংশে আতঙ্ক তৈরি হলেও সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরের পর আরাকান আর্মি রাখাইনের বড় অংশ নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে নতুন করে মিয়ানমার সেনাবাহিনীর হামলা ও বিভিন্ন গোষ্ঠীর সংঘাতে অঞ্চলটি আবারো অস্থির হয়ে ওঠে।
সানা/আপ্র/৩/৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

রাষ্ট্রপতি ফখরুলের আহ্বানে ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন
১৪ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি ফখরুলের আহ্বানে ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৯ নভেম...

সেগুনবাগিচার দেয়ালে রোকেয়া, জসীমউদ্দীন ও জীবনানন্দের প্রতিকৃতি
১৪ অক্টোবর ২০২৬

সেগুনবাগিচার দেয়ালে রোকেয়া, জসীমউদ্দীন ও জীবনানন্দের প্রতিকৃতি

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন দখলমুক্ত ফুটপাতের পাশের দেয়ালে নতুন করে যুক্ত...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথম দিনেই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি
১৪ অক্টোবর ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথম দিনেই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি

চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ বাংলাদেশি। তাদের মধ্যে য...

তিন অনুকরণীয় মানুষের জীবনসংগ্রাম শুনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর ২০২৬

তিন অনুকরণীয় মানুষের জীবনসংগ্রাম শুনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জীবনসংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজকল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবে তিন অনুপ্রেরণাদায়ী মানুষের কথা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে