গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মেনু

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৩ পিএম, ৩০ জুন ২০২৬ | আপডেট: ১৭:৫৬ এএম ২০২৬
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাশ
ছবি

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাশ হয়েছে। আজ (মঙ্গলবার, ৩০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে কণ্ঠভোটে এ বাজেট পাস হয়। নতুন বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশে উন্নীত করা এবং মূল্যস্ফীতির চাপ কমিয়ে সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ বাজেটের আকার চলতি অর্থবছরের মূল বাজেট থেকে ১৯ শতাংশ বেশি। বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদন বা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। আর সামগ্রিক বাজেটের আকার জিডিপির ১৩ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে অর্থমন্ত্রী বাজেটে একটি তিন বছর মেয়াদি রোডম্যাপ দিয়েছেন। এর আওতায় অর্থনীতি পুনরুদ্ধার, স্থিতিশীলতা এবং গতিশীলতার জন্য পুনর্গঠনের কাজ করার লক্ষ্য নির্ধারণ করেছে বিএনপি সরকার। নতুন বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সংগ্রহ করবে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।

নির্দিষ্টকরণ বিল পাসের আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় বরাদ্দের বিপরীতে বিরোধী ও স্বতন্ত্র সংসদ সদস্যদের দেওয়া ছাঁটাই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এর আগে গতকাল সোমবার করমুক্ত আয়ের সীমা বাড়ানো, টিআইএন শিথিল করার পাশাপাশি বেশকিছু সংশোধনীসহ অর্থবিল পাস হয়।

এসি/আপ্র/৩০/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে: তারেক রহমান
৩০ জুন ২০২৬

শিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে: তারেক রহমান

শিক্ষাকে শুধুমাত্র সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা ও প্রায়োগিক শিক্ষার ওপর জোর দিতে হবে বলে জান...

একটি নতুন থানা ও ৩ উপজেলা গঠনের সিদ্ধান্ত
৩০ জুন ২০২৬

একটি নতুন থানা ও ৩ উপজেলা গঠনের সিদ্ধান্ত

চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’,...

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা
৩০ জুন ২০২৬

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

সর্বস্তরের মানুষের ভালোবাসায় ও শ্রদ্ধায় সিক্ত হলেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী, পাপেটশিল্পের পথিকৃৎ...

ঋণখেলাপির রায়ে সংসদে যাওয়া আটকালো আসলাম চৌধুরীর
৩০ জুন ২০২৬

ঋণখেলাপির রায়ে সংসদে যাওয়া আটকালো আসলাম চৌধুরীর

ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থী আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট বিতর্ক ও হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনটি ট্রাইব্যুনালকে বিতর্কিত ও হেয় প্রতিপন্ন করার একটি প্রচেষ্টা। আপনি কি মনে করেন চিফ প্রসিকিউটরের মন্তব্য সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে