গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সংবাদমাধ্যম উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৭ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ০৬:৪০ এএম ২০২৬
সংবাদমাধ্যম উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার
ছবি

‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আলোচনা সভায় কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন -ছবি সংগৃহীত

সংবাদমাধ্যম খাতে উদ্যোক্তাদের জন্য প্রণোদনা দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সৃজনশীল ও প্রতিভা বিকাশে রাষ্ট্র ও সমাজের পৃষ্ঠপোষকতা অপরিহার্য।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

তথ্যমন্ত্রী বলেন, সব শিল্পপ্রতিষ্ঠান কেবল লাভের জন্য নয়; কিছু প্রতিষ্ঠান জনকল্যাণমূলক উদ্দেশ্যেও থাকতে পারে। তার মতে, গণমাধ্যম খাতে সৎ উদ্যোক্তাদের এগিয়ে আসার সুযোগ তৈরি করা উচিত।

তিনি বলেন, “সৃষ্টিশীলতা এবং প্রতিভা চর্চা যারাই করেন, তাদের কোনো না কোনোভাবে রাষ্ট্র এবং সমাজের পৃষ্ঠপোষকতা দরকার হয়।”

তিনি আরো বলেন, সরকার চাইছে গণমাধ্যম খাতে শিল্প উদ্যোক্তাদের সহায়তা ও প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখতে।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, অতীতে রাষ্ট্র ও সাংবাদিকদের মধ্যে যে দূরত্ব ছিল, এখন তা কমিয়ে আনার চেষ্টা চলছে এবং রাষ্ট্র এখন সহযোগী অংশীদার হিসেবে কাজ করতে চায়।

তিনি বলেন, সমস্যা শুধু তুলে ধরাই নয়, তার সমাধানও খুঁজে বের করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি কেবল তথ্য মন্ত্রণালয়ের ওপর ছেড়ে না দিয়ে সরকারের ভেতরে একটি নীতি-নির্ধারণী ফোরাম থাকা প্রয়োজন, যা গণমাধ্যম নীতিকে সঠিকভাবে পরিচালনা করবে।

তিনি বলেন, গণমাধ্যমকে দায়িত্বশীল অবস্থানে নিয়ে যেতে পারলে রাষ্ট্র আরো জবাবদিহিমূলক হবে এবং দেশ উন্নয়নের পথে এগোবে।

নাগরিক সাংবাদিকতা বা সিটিজেন জার্নালিজম এখন বাস্তবতা উল্লেখ করে তিনি বলেন, এটি অস্বীকার বা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, বরং বাস্তবতার সঙ্গে মানিয়ে কাঠামো তৈরি করা প্রয়োজন।

তবে মূলধারার গণমাধ্যমকে অবশ্যই দেশের প্রচলিত আইন মেনে চলতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

আলোচনায় ডিইউজে সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরীসহ অনেকে বক্তব্য দেন।
সানা/ডিসি/আপ্র/১৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ধ্বংসযজ্ঞ দেখে আমি মর্মাহত, দ্রুত সংস্কার করে সেবা চালু হবে
২৭ সেপ্টেম্বর ২০২৬

ধ্বংসযজ্ঞ দেখে আমি মর্মাহত, দ্রুত সংস্কার করে সেবা চালু হবে

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ২১৫৮ ভর্তি, মৃত্যু ৬
২৭ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ২১৫৮ ভর্তি, মৃত্যু ৬

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সম...

জানুয়ারিতে সংবিধান সংশোধনের বিল, থাকছে গণভোটের প্রস্তাব
২৭ সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারিতে সংবিধান সংশোধনের বিল, থাকছে গণভোটের প্রস্তাব

আগামী বছরের জানুয়ারি মাসে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে বলে জানি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে