গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

বদরগঞ্জে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:১৪ পিএম, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:১৪ এএম ২০২৬
বদরগঞ্জে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়া বাতিল করে মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে নতুন করে নিয়োগের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (১০ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপিটি হস্তান্তর করে।

স্মারকলিপি দেওয়ার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রেজওয়ান, মেহেদী হাসান রনি, মোকারম শাহ, উম্মে হানী, কলেজ শাখা ছাত্রদলের নেতা মামুন শাহ ও তুফান এবং বিএনপি নেতা রিপনসহ আন্দোলনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী প্রতিনিধিদের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারির তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে। তাদের দাবি, ঘুষের বিনিময়ে পলাতক আওয়ামী লীগ নেতাদের সন্তান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের একটি বড় অংশকে নিয়োগ দেওয়া হয়েছে।

আন্দোলনকারীরা বলেন, এটি একটি জনকল্যাণমূলক প্রকল্প। শুরুতেই নিয়োগে অনিয়ম হলে প্রকৃত অসচ্ছল ও সাধারণ পরিবারগুলো ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। একই সঙ্গে পুরো কার্যক্রম রাজনৈতিক প্রভাব ও দলীয়করণের শিকার হওয়ার আশঙ্কাও রয়েছে।

তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও ছাত্রশিবিরের বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন নিয়োগ দিতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

স্মারকলিপি কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে বদরগঞ্জ শহরে মাইকিং করা হয়। আন্দোলনকারীদের দাবি, কর্মসূচির খবর পেয়ে নিরাপত্তার কারণে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিজ নিজ কার্যালয়ে উপস্থিত ছিলেন না।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ইউএনও হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওই দিন কার্যালয়ে আসতে পারেননি।

পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/১০/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড
১৬ অক্টোবর ২০২৬

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করেছে উপজেলা প...

ঘোড়াঘাটে ৩৬ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তার প্রস্তুতি
১৬ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে ৩৬ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তার প্রস্তুতি

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মহাষষ্ঠীর পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়...

ঘোড়াঘাটে ১৯৮ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
১৬ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে ১৯৮ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ১৯৮টি ইয়াবাসহ জাকিরুল ইসলাম (৩৯) নামে এক ই...

পাঁচশ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাটে দুর্গোৎসবের প্রস্তুতি
১৬ অক্টোবর ২০২৬

পাঁচশ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাটে দুর্গোৎসবের প্রস্তুতি

চারদিকে ঢাকের গম্ভীর আওয়াজ, কাঁসর-ঘণ্টার ঝংকার আর ঢাকিদের ছন্দময় পরিবেশনা। পছন্দের বাদক দল খুঁজছেন দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে