গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মামলার পর দল থেকেও বহিষ্কার, আদালতের মাধ্যমে কারাগারে

থানায় সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ০০:২২ পিএম, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:২৫ এএম ২০২৬
থানায় সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেফতার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

দিনাজপুর কোতোয়ালি থানায় এসে সিআইডির এক কর্মকর্তাকে থাপ্পড় মারার অভিযোগে জেলা কৃষকদলের সদস্যসচিব মজিবর রহমান মজিবকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। পরে দলীয় শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ কৃষকদলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গ্রেফতার মজিবর রহমান মজিব দিনাজপুর পৌর শহরের বালুয়াডাঙ্গা এলাকার শেখ ইসমাইলের ছেলে। রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে তাঁকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার রাতে একটি মামলার নথিপত্র সংগ্রহ করতে কোতোয়ালি থানায় যান সিআইডি কর্মকর্তা মো. নওয়াবুর রহমান। নথিপত্র সংগ্রহের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষের সামনে থাকাকালে এক ব্যক্তি তাঁর কাছে ওসি কোথায় আছেন জানতে চান। নওয়াবুর রহমান তাঁকে নিজের পুলিশ পরিচয় দিয়ে একটি মামলার তদন্তের কাজে থানায় এসেছেন এবং ওসি কোথায় আছেন, তা জানেন না বলে জানান।

এ সময় ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এর প্রতিবাদ করলে একপর্যায়ে মজিবর রহমান মজিব তাঁর গালে সজোরে থাপ্পড় মারেন বলে অভিযোগ করেন নওয়াবুর রহমান।

ঘটনার সময় ডিউটি কর্মকর্তার কক্ষে থাকা উপপরিদর্শক মো. মানিক রানা, উপপরিদর্শক মো. মমিনুর রহমান, কনস্টেবল মো. রফিকুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে অভিযুক্তদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

এজাহারে আরো বলা হয়, উপস্থিত ব্যক্তিরা সিআইডি কর্মকর্তার পরিচয় জানালে অভিযুক্তরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় সিআইডি কর্মকর্তা ও পুলিশ পরিবারকে উদ্দেশ করে অশ্লীল ও মানহানিকর কথাবার্তা বলা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ করা হয়েছে। পরে তাঁরা কৌশলে ঘটনাস্থল থেকে বেরিয়ে যান।

বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হলে তিনি মজিবর রহমানকে থানা হেফাজতে রাখার নির্দেশ দেন। পরে ডিউটি কর্মকর্তা তাঁকে হেফাজতে নেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে এ ঘটনায় মামলা করেন সিআইডি কর্মকর্তা মো. নওয়াবুর রহমান। মামলায় অজ্ঞাতনামা আরো দুজনকে আসামি করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুর নবী জানান, মজিবর রহমান মজিবকে আদালতে পাঠানো হয়েছে।

দল থেকেও বহিষ্কার
এদিকে এ ঘটনার পর মজিবর রহমান মজিবকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল। সোমবার দুপুরে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দিনাজপুর জেলা কৃষকদলের সদস্যসচিব মজিবর রহমান মজিবকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী বলেন, ‘কারও ব্যক্তিগত অন্যায়ের দায় দল নেবে না। তাই মজিবর রহমান মজিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
সানা/আপ্র/১০/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তেও অর্থ আত্মসাতের তথ্য
১৫ সেপ্টেম্বর ২০২৬

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তেও অর্থ আত্মসাতের তথ্য

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রে ভুয়া বিল-ভাউচার, কাল্পনিক...

অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে চট্টগ্রামে ৬৩ বিদেশির রিমান্ড
১৫ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে চট্টগ্রামে ৬৩ বিদেশির রিমান্ড

চট্টগ্রাম মহানগরের পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে গ্রেফতার ৬৩ বিদেশি নাগর...

কারাগারে মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় দাস
১৫ সেপ্টেম্বর ২০২৬

কারাগারে মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় দাস

প্যারোলে মুক্তির পর এবার চট্টগ্রাম কারাগারের ভেতরে মৃত মায়ের ‘আদ্যশ্রাদ্ধ’ অনুষ্ঠান করতে চান রাষ্ট্র...

ওসিকে হুমকি, পুলিশের ওপর হামলা করা ১৯ মামলার আসামি ‘বিহারি বগা’ অধরা
১৫ সেপ্টেম্বর ২০২৬

ওসিকে হুমকি, পুলিশের ওপর হামলা করা ১৯ মামলার আসামি ‘বিহারি বগা’ অধরা

ওয়াকিল হোসেন বগা (৪২)। চট্টগ্রাম নগরীতে ‘বিহারি বগা’ নামে পরিচিত। খুলশী থানার পাহাড়তলী ওয়ার্ডের ওয়্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই