গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩১ পিএম, ১১ মে ২০২৬ | আপডেট: ১৫:৩৫ এএম ২০২৬
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
ছবি

ছবি সংগৃহীত

সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য আসছে নতুন পে-স্কেল, যেখানে বেতন বৃদ্ধির পাশাপাশি তিনটি গুরুত্বপূর্ণ বিশেষ ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশে এই তথ্য উঠে এসেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নবম পে-স্কেলটি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হতে পারে। আগামী অর্থবছরের বাজেটে এই খাতে আংশিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকার একটি খসড়া বরাদ্দ রাখার প্রস্তাবও রয়েছে।

তবে পুরো পে-স্কেল কার্যকর হবে দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতার ওপর নির্ভর করে। পূর্ণ বাস্তবায়ন ২০২৮-২৯ অর্থবছরের আগে হওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে।

প্রস্তাবিত নতুন কাঠামোতে কয়েকটি ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর কথা বলা হয়েছে,  বৈশাখী ভাতা: বর্তমান মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব, টিফিন ভাতা: ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার সুপারিশ, শিক্ষা ভাতা: সন্তানদের জন্য মাসিক ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার প্রস্তাব

প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদন পেলে সরকারি চাকরিজীবীদের আয় ও সুবিধায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

এসি/আপ্র/১১/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

আমির হামজার নামে ছড়ানো অডিও এআই দিয়ে তৈরি নয়: দ্য ডিসেন্ট
১০ নভেম্বর ২০২৬

আমির হামজার নামে ছড়ানো অডিও এআই দিয়ে তৈরি নয়: দ্য ডিসেন্ট

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিওতে...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীর জীবন, বাড়ছে আত্মনির্ভরতা
১০ নভেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীর জীবন, বাড়ছে আত্মনির্ভরতা

বছরের ছয় মাস কাজ থাকে না হাফিজুর বিশ্বাসের। একসময় অভাব আর দুশ্চিন্তাই ছিল তাঁর সংসারের নিত্যসঙ্গী। ত...

ন্যূনতম মজুরির দাবিতে আশুলিয়ায় সংঘর্ষ, ৩৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন
১০ নভেম্বর ২০২৬

ন্যূনতম মজুরির দাবিতে আশুলিয়ায় সংঘর্ষ, ৩৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

ঢাকার আশুলিয়ায় ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ তিন দফা দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই