গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয় বাবর আলীর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৯ পিএম, ০২ মে ২০২৬ | আপডেট: ১৩:৫৫ এএম ২০২৬
প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয় বাবর আলীর
ছবি

বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছেন পর্বতারোহী বাবর আলী -ছবি সংগৃহীত

বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছেন পর্বতারোহী বাবর আলী। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাকালু জয় করেছেন। একই সঙ্গে আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বত জয়ের কৃতিত্বও অর্জন করেছেন তিনি।

বাংলাদেশ সময় শনিবার (২ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই দুর্গম শৃঙ্গের চূড়ায় পৌঁছান বাবর আলী। নেপালের মহালাঙ্গুর হিমাল অঞ্চলে অবস্থিত মাকালু দীর্ঘদিন ধরেই পর্বতারোহীদের কাছে অন্যতম কঠিন চ্যালেঞ্জ হিসেবে পরিচিত।

‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শিরোনামে এ অভিযানের আয়োজন করে চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স। সংগঠনটির সভাপতি ফরহান জামান নেপালের আউটফিটার মোহন লামসালের বরাতে এ সাফল্যের তথ্য নিশ্চিত করেন।

গত ৭ এপ্রিল বাংলাদেশ থেকে যাত্রা শুরু করেন বাবর আলী। ৯ এপ্রিল নেপালের টুমলিংটার হয়ে সেদুয়া গ্রামে পৌঁছে ট্রেকিং শুরু করেন। ধাপে ধাপে অগ্রসর হয়ে ১৮ এপ্রিল বেসক্যাম্পে পৌঁছান এবং কয়েক দফায় উচ্চতার সঙ্গে খাপ খাওয়ানোর প্রক্রিয়া সম্পন্ন করেন।

অনুকূল আবহাওয়ার অপেক্ষা শেষে ৩০ এপ্রিল চূড়ান্ত অভিযানে নামেন তিনি। ওই দিন ক্যাম্প-২ এবং পরদিন ক্যাম্প-৩-এ পৌঁছানোর পর রাতেই শুরু হয় শেষ আরোহন। টানা দুর্গম ও খাড়া পথ অতিক্রম করে অবশেষে ভোরে শিখরে পৌঁছাতে সক্ষম হন তিনি।

অভিযান-সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, শীর্ষ জয়ের পর বর্তমানে বাবর আলী নামার পথে রয়েছেন। আজ ক্যাম্প-২ এবং আগামী ৩ মে বেসক্যাম্পে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

২০১৪ সালে পর্বতারোহণ শুরু করা বাবর আলী চট্টগ্রামের ভার্টিক্যাল ড্রিমার্সের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সাধারণ সম্পাদক। ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি ধারাবাহিক সাফল্য অর্জন করেন।

এর আগে ২০২২ সালে আমা দাবলাম জয় করেন তিনি। ২০২৪ সালে একই অভিযানে এভারেস্ট ও লোৎসে শৃঙ্গ স্পর্শ করেন। এছাড়া অন্নপূর্ণা-১ এবং কৃত্রিম অক্সিজেন ছাড়া মানাসলু জয়ের কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে।

মাকালু অভিযানে তার সঙ্গী ছিলেন আং কামি শেরপা। অভিযানে পৃষ্ঠপোষকতা দিয়েছে ভিজুয়াল নিটওয়ার্কস লিমিটেড, সামুদা স্পেক-কেম লিমিটেড, মাই হেলথ, চন্দ্রবিন্দু প্রকাশন ও রহমান্স গ্রোসারিজ।


সানা/ডিসি/আপ্র/২/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

ডেঙ্গু ঠেকাতে প্রতি শনিবার ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু ঠেকাতে প্রতি শনিবার ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুর বিস্তার রোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন...

জাতিসংঘে তারেক রহমানের ভাষণকে দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি
২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে তারেক রহমানের ভাষণকে দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণকে ‘দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে