গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাইডেনের ক্যানসার ছড়িয়েছে শরীরের অন্যান্য অঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৪ পিএম, ০৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:৩৫ এএম ২০২৬
বাইডেনের ক্যানসার ছড়িয়েছে শরীরের অন্যান্য অঙ্গে
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যানসার শরীরের অন্যান্য অঙ্গেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। এর ফলে ৮৩ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন এবং তীব্র কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার (৭ আগস্ট) রাতে প্রচারিত বিবিসির এক বিস্তৃত সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন হান্টার বাইডেন।

সাক্ষাৎকারে তিনি জানান, বাইডেনের ক্যানসার শুধু হাড়েই সীমাবদ্ধ নেই; এটি শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। ক্যানসার ছড়িয়ে পড়ার কারণে তার শারীরিক অবস্থা আরো দুর্বল ও কষ্টদায়ক হয়ে উঠেছে বলে জানান হান্টার।

বাবার অসুস্থতা পরিবারের সদস্যদের জন্য অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে হান্টার বলেন, কষ্ট সহ্য করে নীরব থাকার প্রবণতার কারণে পরিস্থিতি কখনো কখনো আরো কঠিন হয়ে ওঠে।

জো বাইডেন হোয়াইট হাউস ছাড়ার পর ২০২৫ সালের মে মাসে প্রকাশ্যে নিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছিলেন। তার চার বছরের প্রেসিডেন্ট মেয়াদে বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে নানা সমালোচনা থাকলেও বর্তমানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নিয়মিত মতামত প্রকাশ করছেন।

হান্টার জানান, দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই তার বাবা এখনো জনসমক্ষে সক্রিয় থাকার চেষ্টা করছেন।

এদিকে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ‘প্রমিস মি, আমেরিকা’ শিরোনামে একটি নতুন স্মৃতিকথা প্রকাশ করার কথা রয়েছে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের।

সূত্র: বিবিসি

এসি/আপ্র/০৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই