গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৯ আগস্ট ২০২৬

মেনু

দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:০২ এএম ২০২৬
দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন উপজেলা থেকে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন উপজেলা থেকে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গে মতবিনিময় সভায় দেশের উন্নয়ন, জনকল্যাণ, পরিবেশ রক্ষা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) আয়োজিত এ সভায় তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেকের জন্য মানুষের সেবা করার সুযোগ একটি বড় আমানত এবং আল্লাহর নিয়ামত। এই সুযোগকে কাজে লাগিয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, “আজ আমরা আছি, কাল থাকব না। আসুন সবাই মিলে পরবর্তী প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ রেখে যাওয়ার চেষ্টা করি, যেখানে সবাই একটু ভালো থাকবে।”

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণ ও সরকারের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যে উপজেলায় দায়িত্ব পালন করা হচ্ছে সেটি ব্যক্তিগতভাবে কারও নিজ এলাকা না হলেও সেটি বাংলাদেশেরই অংশ। সেখানকার মানুষকেও নিজের এলাকার মানুষের মতো আপন মনে করে কাজ করতে হবে।

তিনি বলেন, “ছোট একটি দেশকে ঠিকভাবে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

শুধু আইন করে সমাজের সব সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষকে বোঝানো ও সচেতন করার মাধ্যমেও অনেক সমস্যার সমাধান করা যায়। ইউএনওদের নিজ নিজ এলাকায় জনসচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

পরিবেশ রক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় থাকলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এই ইতিবাচক পরিবর্তনকে আরও এগিয়ে নিতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, উপজেলা ও পৌরসভাগুলোতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে গাছ লাগাতে আগ্রহী। সরকারি কর্মকর্তারা উৎসাহ দিলে বৃক্ষরোপণের পরিমাণ বহুগুণে বাড়তে পারে, যা পরিবেশ রক্ষায় বড় অবদান রাখবে।

খেলাধুলার প্রসারের ওপরও গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়া কার্যক্রম তরুণদের মধ্যে নিয়ম-শৃঙ্খলা ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে। জাতীয় দিবসের অপেক্ষা না করে স্থানীয় উদ্যোগে বিভিন্ন উপলক্ষে খেলাধুলার আয়োজন করা যেতে পারে।

সমাজে মানবিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মানুষের মধ্যে দয়া-মায়া কমে যাচ্ছে এবং সামাজিক ও মানসিক চাপ এর একটি কারণ হতে পারে। এই প্রবণতা বাড়তে থাকলে সমাজের শান্তি নষ্ট হবে। তাই মানুষের প্রতি মানুষের সহমর্মিতা বাড়াতে স্থানীয় পর্যায়ে উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, শুধু মানুষের প্রতি নয়, পশুপাখি ও প্রকৃতির প্রতিও যত্নবান হতে হবে। এ বিষয়ে শিশুদের সচেতন করতে স্কুলপর্যায়ে কার্যক্রম জোরদার করার পরামর্শ দেন তিনি। প্রাথমিক স্তর থেকেই মানবিকতা এবং পশুপাখির প্রতি মায়া-মমতার বিষয়গুলো পাঠ্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সভায় বিভিন্ন উপজেলায় খাল খনন প্রকল্প সততার সঙ্গে বাস্তবায়ন করে উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ায় ইউএনওদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা সরকার ও জনগণের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ইউএনওরা জানান, খাল পুনঃখননের ফলে পানি নিষ্কাশন, সেচব্যবস্থা ও কৃষিকাজে ইতিবাচক পরিবর্তন এসেছে। অনেক এলাকায় আগে যেখানে বছরে দুই ফসল হতো, সেখানে এখন তিন ফসল উৎপাদন সম্ভব হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, খাল খননের মূল উদ্দেশ্য নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য ফিরিয়ে আনা এবং ভবিষ্যতের পানি সংকট মোকাবিলার প্রস্তুতি নেওয়া। তিনি জানান, সারা দেশে পর্যায়ক্রমে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পানি সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া ৮৩টি উপজেলার নির্বাহী কর্মকর্তার পাশাপাশি প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, ড. নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৯/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

রোমে বিমানের ফ্লাইট বিপর্যয়, টার্মিনালে ২৮ ঘণ্টা দুর্ভোগ যাত্রীদের
০৯ আগস্ট ২০২৬

রোমে বিমানের ফ্লাইট বিপর্যয়, টার্মিনালে ২৮ ঘণ্টা দুর্ভোগ যাত্রীদের

ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢা...

প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরে যাচ্ছেন আজ, প্রস্তুত সাত ভেন্যু
০৯ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরে যাচ্ছেন আজ, প্রস্তুত সাত ভেন্যু

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফর করবেন। তাঁর সফর ঘিরে বাঁশখালী, ফটিকছড়ি ও...

জ্বালানি-বিদ্যুৎ অস্থিতিশীল করতে চক্র সক্রিয়:চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী
০৯ আগস্ট ২০২৬

জ্বালানি-বিদ্যুৎ অস্থিতিশীল করতে চক্র সক্রিয়:চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভঙ্গুর অবস্থা থেকে দেশকে সচল করতে সরকার কাজ করছে। তবে একটি চক্র অত...

ভবন নির্মাণে তিন পক্ষের যোগসাজশেই অনিয়ম
০৮ আগস্ট ২০২৬

ভবন নির্মাণে তিন পক্ষের যোগসাজশেই অনিয়ম

মন্তব্য রাজউক চেয়ারম্যানের

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন জয়সওয়াল

বাংলাদেশের বর্তমান বৈধ ও গঠিত সরকারের বিষয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না নয়াদিল্লি। শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। আমি আবারো সেটিই বলছি। এটি একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠান ছিল, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।” প্রিয় পাঠক. আপনি কি মনে করেন ভারত সঠিক বলেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে