গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জাপানে ক্রেতারা ভুতুড়ে বাড়ি কেন কিনছেন!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৫ পিএম, ০৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:০৬ এএম ২০২৬
জাপানে ক্রেতারা ভুতুড়ে বাড়ি কেন কিনছেন!
ছবি

ছবি সংগৃহীত

জাপানে আবাসন ব্যয় ও বাড়িভাড়া দ্রুত বেড়ে যাওয়ায় ভুতুড়ে বা দুর্ঘটনাগ্রস্ত বাড়ি, যেগুলো স্থানীয়ভাবে ‘জিকো বুক্কেন’ নামে পরিচিত, কেনার প্রতি আগ্রহ বাড়ছে। যেসব বাড়িতে একসময় মানুষ বসবাস করতেও ভয় পেতেন, কম দামে থাকার সুযোগ ও লাভজনক বিনিয়োগের আশায় এখন সেসব সম্পত্তির দিকেই ঝুঁকছেন স্থানীয় বাসিন্দা ও আবাসন বিনিয়োগকারীরা।

জাপানি সংস্কৃতিতে যেসব বাড়িতে হত্যাকাণ্ড, আত্মহত্যা কিংবা একাকী মৃত্যুর মতো অঘটন ঘটেছে, সেগুলোকে ‘জিকো বুক্কেন’ বা দুর্ঘটনাগ্রস্ত সম্পত্তি বলা হয়। সাধারণত এসব বাড়ি বাজারমূল্যের তুলনায় ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কম দামে বিক্রি হয়।

সম্প্রতি বাজার বিশ্লেষণের তথ্য অনুযায়ী, মধ্য টোকিওসহ দেশটির প্রধান শহরগুলোতে একক কক্ষের অ্যাপার্টমেন্টের ভাড়া টানা ২২ মাস ধরে রেকর্ড হারে বেড়েছে। ফলে বাড়তি আবাসন ব্যয়ের চাপ সামলাতে অনেক তরুণ ও সাধারণ পরিবার তুলনামূলক কম দামের এসব বাড়িকে বাস্তবসম্মত বিকল্প হিসেবে দেখছেন।

শুধু বসবাস নয়, বিনিয়োগের ক্ষেত্রেও জিকো বুক্কেনের প্রতি আগ্রহ বাড়ছে। জাপানের প্রচলিত আইনি বিধান অনুযায়ী, কোনো বাড়িতে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটার তিন বছর পর মালিক বা বিক্রেতার নতুন ক্রেতাকে বিষয়টি জানানোর বাধ্যবাধকতা থাকে না।

এই সুযোগ কাজে লাগিয়ে কিছু বিনিয়োগকারী কম দামে এসব সম্পত্তি কিনে কয়েক বছর পর বাজারদর বাড়লে তা বিক্রি করে মুনাফা করছেন।

চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে জাপানে জিকো বুক্কেনের কেনাবেচা ও তথ্য সরবরাহের জন্য অনলাইন প্ল্যাটফর্মও গড়ে উঠেছে। কিছু প্রতিষ্ঠান আবার এসব বাড়িতে কথিত অলৌকিক প্রভাব রয়েছে কি না, তা থার্মাল ক্যামেরাসহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে ‘ভূত মুক্ত’ থাকার সনদ দেওয়ার দাবিও করছে।

ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিতি থাকলেও তুলনামূলক কম দামে বসবাসের সুযোগ এবং ভবিষ্যতে লাভজনকভাবে বিক্রির সম্ভাবনাই জাপানে এসব সম্পত্তির প্রতি আগ্রহ বাড়ার প্রধান কারণ হয়ে উঠেছে।

এসি/আপ্র/০৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রাম্পের জনপ্রিয়তা বাড়লেও ঝুঁকিতে রিপাবলিকানরা
১৫ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের জনপ্রিয়তা বাড়লেও ঝুঁকিতে রিপাবলিকানরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন রেকর্ড সর্বনিম্ন অবস্থান থেকে সামান্য বেড়েছে। তবে নভে...

মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের সতর্কতা
১৫ সেপ্টেম্বর ২০২৬

মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের সতর্কতা

মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে মহাকাশে অস্ত...

র্শত পূরণ না হলে ট্রাম্পরে সঙ্গে আলোচনায় যাবে না ইরান
১৫ সেপ্টেম্বর ২০২৬

র্শত পূরণ না হলে ট্রাম্পরে সঙ্গে আলোচনায় যাবে না ইরান

ইরানরে র্শত পূরণ না হওয়া র্পযন্ত যুক্তরাষ্ট্ররে সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানয়িছেনে দশেটরি সুপ্রম...

নিয়োগকর্তাকে না জানিয়েই চাকরি ছাড়ার সেবা জাপানে
১৫ সেপ্টেম্বর ২০২৬

নিয়োগকর্তাকে না জানিয়েই চাকরি ছাড়ার সেবা জাপানে

জাপানে বস বা নিয়োগকর্তাকে সরাসরি না জানিয়েই চাকরি ছাড়ার সহায়তা নিতে শুরু করেছেন অনেক কর্মী। কর্মক্ষে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই