গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৪০ ঘণ্টা পর রোম থেকে ঢাকায় ফিরলেন যাত্রীরা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৮ পিএম, ০৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৫২ এএম ২০২৬
৪০ ঘণ্টা পর রোম থেকে ঢাকায় ফিরলেন যাত্রীরা
ছবি

ছবি সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪০ ঘণ্টা ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের যাত্রীরা ঢাকায় ফিরেছেন।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ২৪৭ জন যাত্রী নিয়ে বিজি-৩০৬ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় শনিবার রাত ১১টায়, বাংলাদেশ সময় রোববার রাত ৩টায়, বিজি-৩০৬ ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। পরে দুপুর ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।

বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালনা করা হয়।

এর আগে আড়াই শতাধিক যাত্রী নিয়ে ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। প্রায় আট ঘণ্টা উড়ার পর জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।

তবে সেখানে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি আর নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি। ফলে প্রায় ৪০ ঘণ্টা রোম বিমানবন্দরে আটকে থাকতে হয় যাত্রীদের।

উড়োজাহাজটি সচল করতে ঢাকা থেকে বিমানের একটি প্রকৌশলী দল রোমে পাঠানো হয়। প্রকৌশলীরা প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পর উড়োজাহাজটি পুনরায় উড্ডয়নের উপযোগী হয়।

দীর্ঘ সময় ফ্লাইট আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন আড়াই শতাধিক যাত্রী। অবশেষে মেরামত শেষে শনিবার রাতে রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি এবং রোববার দুপুরে যাত্রীদের নিয়ে নিরাপদে ঢাকায় পৌঁছায়।

এসি/আপ্র/০৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
১৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছ...

ফারুক ওয়াসিফের পিআইবি মহাপরিচালকের মেয়াদ বাড়লো
১৫ সেপ্টেম্বর ২০২৬

ফারুক ওয়াসিফের পিআইবি মহাপরিচালকের মেয়াদ বাড়লো

সাংবাদিকতা প্রশিক্ষণ, গবেষণা ও পেশাগত উন্নয়নের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের...

মৃত্যুর পর সাংবাদিক পুলকের পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করলো সমকাল
১৫ সেপ্টেম্বর ২০২৬

মৃত্যুর পর সাংবাদিক পুলকের পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করলো সমকাল

সদ্য প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে দৈনিক...

গুলশানে আ’লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, তবে পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে আ’লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, তবে পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্র...

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই