গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে এবার বড় দুঃসংবাদ!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৪ পিএম, ০৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:০৮ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে এবার বড় দুঃসংবাদ!
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বর্তমানে এইচ-১বি ভিসাধারীরা চাকরি হারানোর পর নতুন চাকরি খোঁজার জন্য সর্বোচ্চ ৬০ দিন সময় পান। তবে, প্রস্তাবিত নীতি কার্যকর হলে এই সুযোগ হারাতে পারেন বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া অভিবাসীরা।

রোববার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র তাদের বর্তমান ভিসানীতি বাতিল করার বিষয়টি বিবেচনা করছে। নতুন প্রস্তাবটি বর্তমানে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের (ওএমবি) পর্যালোচনাধীন রয়েছে। এটি এখনো চূড়ান্ত নিয়মে পরিণত হয়নি। এছাড়া প্রস্তাবটির বিস্তারিত তথ্যও এখন পর্যন্ত পুরোপুরি প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বিধানটি চূড়ান্ত হলে নির্দিষ্ট কিছু কর্মী এবং তাদের নির্ভরশীলদের জন্য বিদ্যমান ৬০ দিনের ছাড়ের সময়সীমা বাতিল হয়ে যাবে। এ ধরনের পদক্ষেপের ফলে ক্ষতিগ্রস্ত কর্মী ও তাদের নির্ভরশীলদের প্রায় সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে।

এনডিটিভি জানিয়েছে, এই পরিবর্তনটি যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হতে পারে। ভারতসহ বিভিন্ন দেশের নাগরিকরা দীর্ঘদিন ধরে এইচ-১বি দক্ষ কর্মী কর্মসূচির আওতায় বড় সুবিধা পেয়ে আসছেন।

ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) তথ্য বলছে, ২০২৪ অর্থবছরে অনুমোদিত এইচ-১বি আবেদনগুলোর ৭১ শতাংশই ছিল ভারতে জন্মগ্রহণকারী সুবিধাভোগীদের জন্য। দেশটিতে বর্তমানে ৫২ লাখের বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বাস করেন।

যুক্তরাষ্ট্রে বর্তমান নিয়মটি চালু করা হয়েছিল ২০১৭ সালে। এর আওতায় চাকরি হারানো উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীরা নতুন চাকরি খোঁজার জন্য অতিরিক্ত সময় পেতেন।

নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু কর্মী চাকরি হারানোর পর একটানা সর্বোচ্চ ৬০ দিন অথবা তাদের অনুমোদিত ভিসার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। এ ক্ষেত্রে যেটি আগে ঘটবে, সেই অনুযায়ী নিয়মটি কার্যকর হবে।

এই বিধানটি ই-১, ই-২, ই-৩, এইচ-১বি, এইচ-১বি১, এল-১, ও-১ এবং টিএন-এর মতো বিভিন্ন ভিসা বিভাগের কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাদের নির্ভরশীলরাও একই ধরনের সুবিধা পান।

এসি/আপ্র/০৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭৩, নিখোঁজ ১৪
২১ অক্টোবর ২০২৬

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭৩, নিখোঁজ ১৪

ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জন...

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই
২১ অক্টোবর ২০২৬

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই

ভারত ও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। অমীমা...

ফ্রান্সে প্যারিসসহ কয়েকটি শহরে কারফিউ জারি
২০ অক্টোবর ২০২৬

ফ্রান্সে প্যারিসসহ কয়েকটি শহরে কারফিউ জারি

জ্বালানির বাড়তি দাম, জীবনযাত্রার ব্যয় আর সরকারি সেবার অবনতি নিয়ে শুরু হয়েছিল প্রতিবাদ। ধীরে ধীরে সে...

চীনে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনা
২০ অক্টোবর ২০২৬

চীনে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনা

আগামী মাসে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই