গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১০ আগস্ট ২০২৬

মেনু

পাঁচ নদীর পানি বিপৎসীমায়, বাড়ছে বন্যার শঙ্কা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:৩৪ পিএম, ০১ মে ২০২৬ | আপডেট: ২৩:৪৯ এএম ২০২৬
পাঁচ নদীর পানি বিপৎসীমায়, বাড়ছে বন্যার শঙ্কা
ছবি

ছবি সংগৃহীত

দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি নদীর পানি প্রাক-মৌসুমী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নেত্রকোণাসহ বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে।

কেন্দ্রের সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাশ জানান, বর্তমানে কয়েকটি পয়েন্টে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে এবং নেত্রকোণায় বৃষ্টিপাত থামছে না। আগামী তিন দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে, যা বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

সর্বশেষ বুলেটিন অনুযায়ী, সুনামগঞ্জের নলজুর নদী জগন্নাথপুর পয়েন্টে, নেত্রকোণার ভুগাই-কংস নদী জারিয়াজাঞ্জইল পয়েন্টে, সোমেশ্বরী নদী কলমাকান্দা পয়েন্টে, মগরা নদী নেত্রকোণা ও আটপাড়া পয়েন্টে এবং হবিগঞ্জের সুতাং নদী সুতাং-রেলওয়ে ব্রিজ পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেলেও সুনামগঞ্জ অংশে তা স্থিতিশীল রয়েছে। অন্যদিকে ভুগাই-কংস নদীর পানি বাড়ছে এবং ধনু-বাউলাই নদীর পানি সমতল স্থিতিশীল আছে। উজানে ভারি বৃষ্টিপাত না হলেও হাওর অববাহিকায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে, যা নদ-নদীর পানি আরও বাড়িয়ে দিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, ১২ থেকে ২২ মিলিমিটার বৃষ্টিকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটারকে মাঝারি-ভারি এবং ৪৪ থেকে ৮৮ মিলিমিটারকে ভারি বৃষ্টিপাত ধরা হয়।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী এক দিন স্থিতিশীল থাকলেও পরবর্তী দুই দিনে বাড়তে পারে এবং সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। একই সময়ে নেত্রকোণা ও কিশোরগঞ্জের ভুগাই-কংস ও ধনু-বাউলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বাউলাই নদী খালিয়াজুরী পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এর ফলে নেত্রকোণার হাওরসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি এবং নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি সমতলও আগামী তিন দিনে বাড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী, জুড়ি নদী দ্বিতীয় দিনে এবং মনু ও খোয়াই নদী তৃতীয় দিনে বিপৎসীমা অতিক্রম করতে পারে, যা এসব জেলার নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
সানা/আপ্র/০১/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
১০ আগস্ট ২০২৬

আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

রাজধানীর আগারগাঁওয়ে ভাতের হোটাল পরিচালনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’কে গ্র...

চার দিনের সফরে সিঙ্গাপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা
১০ আগস্ট ২০২৬

চার দিনের সফরে সিঙ্গাপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম উচ্চপর্যায়ের সরকারি সফরে সিঙ্গাপুরে গেছেন পররাষ্ট্...

দেশে ভোটার এখন ১২ কোটি ৮৬ লাখের বেশি
১০ আগস্ট ২০২৬

দেশে ভোটার এখন ১২ কোটি ৮৬ লাখের বেশি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ৩১ জুলাই...

কীর্তনখোলার সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
০৯ আগস্ট ২০২৬

কীর্তনখোলার সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

দুই দিনের সফরে বরিশালে এসে নদী-খাল, ভাসমান পেয়ারা বাজার, ঐতিহাসিক মসজিদ ও নদীবন্দরের ইতিহাস দেখে মুগ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন জয়সওয়াল

বাংলাদেশের বর্তমান বৈধ ও গঠিত সরকারের বিষয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না নয়াদিল্লি। শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। আমি আবারো সেটিই বলছি। এটি একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠান ছিল, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।” প্রিয় পাঠক. আপনি কি মনে করেন ভারত সঠিক বলেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে