গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লালমনিরহাট সীমান্তে অভিযানে গাঁজা ও সিরাপ জব্দ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১০:২৭ পিএম, ০১ মে ২০২৬ | আপডেট: ২০:২৯ এএম ২০২৬
লালমনিরহাট সীমান্তে অভিযানে গাঁজা ও সিরাপ জব্দ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

এম ডি নজরুল ইসলাম, লালমনিরহাট: লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাশিপুর ও বালারহাট বিওপির উদ্যোগে পৃথক দুটি টহল দল অভিযান পরিচালনা করে। গত বুধবার (২৯ এপ্রিল) রাত ১০টায় কাশিপুর বিওপির দক্ষিণ অনন্তপুর এলাকায় এবং ২৮ এপ্রিল রাত ৮টায় বালারহাট বিওপির নওয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা বহন করা মালামাল ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১২ দশমিক ৩০০ কেজি ভারতীয় গাঁজা এবং ১০০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪২ হাজার ৩৫০ টাকা এবং ইস্কাফ সিরাপের মূল্য ৪৪ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার করা মাদকের মোট মূল্য ৮৬ হাজার ৩৫০ টাকা।

বিজিবি জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্তে তথ্য সংগ্রহ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদক প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষায় নজরদারি ও টহল কার্যক্রম আরো জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সানা/আপ্র/০১/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ম...

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শু...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই