গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হুমায়ূন আহমেদের স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘হুমায়ূন মেলা’

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২৩:২৩ পিএম, ০১ মে ২০২৬ | আপডেট: ০৯:২৯ এএম ২০২৬
হুমায়ূন আহমেদের স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘হুমায়ূন মেলা’
ছবি

ছবি আজকের প্রত্যাশা

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘অনুভবে এক আকাশ হুমায়ূন’ স্লোগানকে সামনে রেখে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মরণে অনুষ্ঠিত হলো ‘হুমায়ূন মেলা-১৪৩৩’।

গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে নতুন কলা ভবনের সামনে মেলাটির আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হয়ে মেলা চলে রাত ১০টা পর্যন্ত। মেলায় ছিলো হুমায়ূন আহমেদের নানান সৃষ্টিকর্ম থেকে নাটক, গান, লোকসংগীত, নৃত্য পরিবেশনা, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, হুমায়ূন সাহিত্য আড্ডা, নাগরদোলা, পুতুলনাচ ও হাঁস ধরা প্রতিযোগিতা।

মেলা উপলক্ষে বসেছিল বিভিন্ন খাবারের দোকান, হস্তশিল্প ও অলংকারের দোকান, হুমায়ুন আহমেদের লেখা বিভিন্ন বইয়ের দোকান।

এছাড়াও হুমায়ূন আহমেদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ও তাঁর জীবনদর্শন তুলে ধরতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা ডাঃ এজাজুল ইসলাম, প্রখ্যাত অভিনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের অধ্যাপক রহমত আলী, প্রখ্যাত অভিনেত্রী অধ্যাপক ওয়াহিদা মল্লিক জলি।

মূলত নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ইভেন্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট (ব্যবহারিক)’ কোর্সের অংশ হিসেবে মেলাটি আয়োজন করা হচ্ছে। কোর্সটির তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মো: মাজহারুল হোসেন তোকদার। মেলার টাইটেল স্পন্সর হিসেবে ছিলো আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ‘স্পিড’।

আয়োজনের বিষয়ে কোর্স তত্ত্বাবধায়ক সহকারী অধ্যাপক মো: মাজহারুল হোসেন তোকদার বলেন, এটি আমাদের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের একটি কোর্স, প্রজেক্ট এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। সেই কোর্সের অধীনে তারা একটি ইভেন্ট ডিজাইন করে এবং ইভেন্টটি আয়োজন করে কিভাবে বাস্তবায়ন করা যায়। এই পরীক্ষাটি দীর্ঘদিন ধরে বিভাগে হয়ে আসছে, সেই ধারাবাহিকতায় ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবার হুমায়ুন আহমেদকে নিয়ে একটি মেলার আয়োজন করার প্রজেক্ট জমা দেয়। সেটি আমার কাছে মনে হয়েছে দারুণ কিছু হতে পারে। দীর্ঘ ৬ মাস ধরে পুরো টিম এটি ডেভেলপ করে, আজ তাদের এটি বাস্তবায়নের দিন। আজকে এই মেলার মাধ্যমে আমরা হুমায়ুন আহমেদের সকল কর্ম, জীবন, সাহিত্য তুলে ধরার চেষ্টা করেছি।
সানা/আপ্র/০১/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শরৎচন্দ্রের সার্ধশতবর্ষ জন্মবার্ষিকীতে ‘পথের দাবী’রও শতবর্ষ
১৮ সেপ্টেম্বর ২০২৬

শরৎচন্দ্রের সার্ধশতবর্ষ জন্মবার্ষিকীতে ‘পথের দাবী’রও শতবর্ষ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি উপন্যাস ‘পথের দাবী’ (আগস্ট, ১৯২৬)। এ বছর এ উপন্যাস প্রকাশ...

নরকের শেষ টেবিল
১৮ সেপ্টেম্বর ২০২৬

নরকের শেষ টেবিল

অন্য সাহিত্য===

কবিতাগুচ্ছ
১৮ সেপ্টেম্বর ২০২৬

কবিতাগুচ্ছ

শরৎ নিয়ে আবু আফজাল সালেহর গুচ্ছ কবিতা শরৎ আসেমেঘের ভেলা নীল আঙিনায়বকের সারি বিল সীমানায়আঁকাবাঁক...

বিশ্ব সাহিত্যেও পৌঁছেছে জসীম উদ্দীনের গ্রামীণ চিরন্তন ও শাশ্বত রূপ
১১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব সাহিত্যেও পৌঁছেছে জসীম উদ্দীনের গ্রামীণ চিরন্তন ও শাশ্বত রূপ

জসীম উদ্দীন বাংলা সাহিত্যের এমন এক বিরল ও অনন্য প্রতিভা- যিনি মাটির সোঁদাগন্ধে জড়ানো লোকজ আখ্যানকে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে