গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৩ আগস্ট ২০২৬

মেনু

অধিকার আদায়ের দাবিতে গানে স্লোগানে মিছিলে শ্রমজীবীদের মে দিবস পালন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০১ মে ২০২৬ | আপডেট: ০০:২২ এএম ২০২৬
অধিকার আদায়ের দাবিতে গানে স্লোগানে মিছিলে শ্রমজীবীদের মে দিবস পালন
ছবি

মে দিবস উপলক্ষে শুক্রবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন হাজারো শ্রমজীবী মানুষ -ছবি সংগৃহীত

মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন পেশাজীবী, শ্রমিক ও রাজনৈতিক সংগঠন সভা-সমাবেশ এবং র‌্যালির আয়োজন করেছে। নিজেদের অধিকার আদায়ে এবং বিভিন্ন দাবি জানিয়ে রাজপথে গান, স্লোগান, মিছিলের মধ্য দিয়ে পালন করছে মহান মে দিবস।

শুক্রবার (১ মে) সকাল ৯টা থেকে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন হাজারো শ্রমজীবী মানুষ। প্রত্যেক সংগঠন নিজেদের ভিন্ন ভিন্ন কিংবা অভিন্ন দাবি তুলে ধরেন।

শ্রমিকদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো– বেতন-ভাতা বৃদ্ধি, অতিরিক্ত কর্মঘণ্টা কমানো, ছয় মাস মাতৃত্বকালীন ছুটি, কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধ, নারীবান্ধব কর্মপরিবেশ, রানা প্লাজা ও তাজরিনসহ আগুনে পোড়া শ্রমিক গণহত্যার বিচার, শ্রমিকদের নিয়োগপত্র দেয়া, শ্রমিকদের ৮ ঘন্টা কাজের মজুরি দেয়া, ওভারটাইম করানো যাবে না, অবাধে ট্রেড ইউনিয়ন করার অধিকার, বন্ধ কারখানা চালু, মর্যাদাপূর্ণ জাতীয় মজুরি নির্ধারণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো ইত্যাদি।

বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের নেতারা বলেন, ‘নতুন সরকারের কাছে আমাদের চাওয়া, বারবার যেন আমাদের দাবি নিয়ে পথে নামতে না হয়। তারা যেন শ্রমিকদের দাবিগুলো পূরণ করেন। আমাদের জন্য যেন গণতান্ত্রিক শ্রম আইন করা হয়। কারণ গণতান্ত্রিক শ্রম আইন ছাড়া শ্রমিকদের মুক্তি নেই।’

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারা বলেন, ‘শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার করতে হবে। নাহলে আমাদের যে দাস প্রথা, সেটি সমাজ থেকে যাবে না।’ তারা বলেন, ‘আমরা মনে করি শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রথমে শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের কর্মঘণ্টা নির্ধারণ করে সেটার বাস্তব প্রয়োগ করতে হবে।’


এসময় তারা অভিযোগ জানিয়ে আরো বলেন, ‘শ্রমিকরা যেন একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হতে না পারি সেজন্য মালিকপক্ষ দালাল তৈরি করে রাখে। শ্রমিকদের বিভক্ত করে রাখে। এগুলো বন্ধ করতে হবে। আমাদের শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের জন্য লড়াই করে, সংগ্রাম করে বেচে থাকতে হবে।’

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো- ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা, বিড়ি শিল্পসহ সকল শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে, সিগারেটের ৫ শতাংশ আর বিড়িতে ১০ শতাংশ অগ্রিম আয়করের এ বৈষম্য দূর করতে হবে; বিড়ি শ্রমিকদের রেশন সুবিধা চালু করতে হবে; নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করতে হবে।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনে (টাফ) পক্ষ থেকে দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো- মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী, শিল্প কৃষি বিরোধী, জাতীয় নিরাপত্তা বিরোধী অসম অধীনতামূলক পারস্পরিক বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে, প্রক্রিয়াধীন সামরিক চুক্তি বাতিল করতে হবে, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রেখে সমুদ্রবন্দর, বিমানবন্দর, ও নৌবন্দর আধুনিকীকরণ করতে হবে, বাংলাদেশকে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার কঠোর নিন্দা করতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী সব অসম ও অধীনতামূলক চুক্তি প্রকাশ ও বাতিল করতে হবে।

এছাড়া ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি কার, অটোটেম্পু, অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সড়ক পরিবহন শ্রমিকদের মজুরি পুণঃনির্ধারণে অবিলম্বে মজুরি বোর্ড গঠন ও ন্যূনতম মজুরি ৩৫ হাজার টাকা নির্ধারণ করার দাবি জানানো হয়।

অন্যদিকে বিভিন্ন দাবি নিয়ে সমাবেশ ও র‌্যালির আয়োজন করে কর্মজীবী নারী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস ওয়ার্কার্স এন্ড এমপ্লয়িজ ফেডারেশ, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক পরিষদ, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন (বাজাফে-১৭), জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ প্রাইভেট টেলিকমিউনিকেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন, হস্তশিল্পী, কারচুপি ও হ্যান্ড এমব্রয়ডারি শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ হকার্স ইউনিয়ন, আওয়াজ ফাউন্ডেশন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি)সহ আরো কিছু সংগঠন।
সানা/আপ্র/০১/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনি লড়াই শুরু সরকারের
০৩ আগস্ট ২০২৬

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনি লড়াই শুরু সরকারের

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আ...

হুতিদের মোকাবিলায় সৌদি জোটে বাংলাদেশ, ইরানবিরোধী নয়
০২ আগস্ট ২০২৬

হুতিদের মোকাবিলায় সৌদি জোটে বাংলাদেশ, ইরানবিরোধী নয়

সাংবাদিকদের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা

তরুণ প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
০২ আগস্ট ২০২৬

তরুণ প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

দেশকে এগিয়ে নিতে উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্...

সত্য ও বস্তুনিষ্ঠতাই সাংবাদিকতার মূল মানদণ্ড: তথ্যমন্ত্রী
০২ আগস্ট ২০২৬

সত্য ও বস্তুনিষ্ঠতাই সাংবাদিকতার মূল মানদণ্ড: তথ্যমন্ত্রী

সত্য উদঘাটন ও বস্তুনিষ্ঠতাকে সঠিক সাংবাদিকতার মৌলিক মানদণ্ড হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনি লড়াই শুরু সরকারের

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া জোরদার করেছে সরকার। তার জামিন আদেশ বাতিলের উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 52 মিনিট আগে