গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেনু

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৪ পিএম, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:২৩ এএম ২০২৬
নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ
ছবি

ছবি সংগৃহীত

নেপালে মাউন্ট এভারেস্টের কাছের একটি দুর্গম বিমানঘাঁটিতে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। দেশটির পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

নিহত ব্যক্তির নাম বসন্ত কুমার বালারামারামাডু। তার বয়স ৪৭ বছর। তিনি ভারতের চেন্নাইয়ের বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, দুর্ঘটনায় নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক।

রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সোলুখুম্বু জেলার একটি হেলিপোর্টে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি আলোচনায় আসে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অবতরণের ঠিক আগে দুটি হেলিকপ্টারের পাখা একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এরপর হেলিকপ্টার দুটি নিচের বরফাচ্ছন্ন ভূমিতে আছড়ে পড়ে। ফিশটেইল এয়ার ও ডাইনেস্টি এয়ার নামের দুটি প্রতিষ্ঠানের হেলিকপ্টার ছিল এগুলো।

সোলুখুম্বু জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নবীন রাজা বুধাথোকি বলেন, একজন বিদেশি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

নেপালে পর্যটক, পর্বতারোহী ও প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহনের পাশাপাশি জরুরি উদ্ধারকাজেও ছোট হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তবে দেশটির দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে সেখানে উড়োজাহাজ চলাচল বেশ ঝুঁকিপূর্ণ।

বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটিই নেপালে অবস্থিত। এ কারণে প্রতিবছর হাজার হাজার বিদেশি পর্বতারোহী ও পর্যটক দেশটিতে যান।

উঁচু পাহাড়ি এলাকায় বাতাসের ঘনত্ব কম থাকায় হেলিকপ্টার চালানো কঠিন হয়ে পড়ে। বাতাসে অণুর পরিমাণ কম থাকায় হেলিকপ্টারের পাখা তুলনামূলক কম উত্তোলনক্ষমতা তৈরি করতে পারে। একই সঙ্গে ইঞ্জিন পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ায় তার কার্যক্ষমতাও কমে যায়। ফলে এ ধরনের এলাকায় উড্ডয়ন ও অবতরণে বাড়তি ঝুঁকি থাকে।

এর কয়েক দিন আগেই ভারতের উত্তরাখণ্ডের বদ্রীনাথে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় পাইলটসহ ছয়জনের সবাই নিহত হন। বদ্রীনাথও একটি উঁচু পাহাড়ি এলাকা, যেখানে বাতাসের ঘনত্ব কম থাকায় উড়োজাহাজ চলাচল কঠিন।

সূত্র: এএফপি, এনডিটিভি

এসি/আপ্র/০৩/১১/২০২৬

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, অপেক্ষা বাড়লো দ্বিগুণ
০৩ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, অপেক্ষা বাড়লো দ্বিগুণ

যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে বিদেশি কর্মীদের অপেক্ষার সময় দ্বিগুণ করা হয়েছে। আগে পাঁচ...

ভারতের অন্ধ্র প্রদেশে ‘মুরাসু’র আঘাত, জলোচ্ছ্বাসের শঙ্কা
০৩ নভেম্বর ২০২৬

ভারতের অন্ধ্র প্রদেশে ‘মুরাসু’র আঘাত, জলোচ্ছ্বাসের শঙ্কা

প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় কাঁপছে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়...

বিভিন্ন দেশে বড় বিপর্যয়ের শঙ্কা, ৭২ ঘণ্টার প্রস্তুতির পরামর্শ
০৩ নভেম্বর ২০২৬

বিভিন্ন দেশে বড় বিপর্যয়ের শঙ্কা, ৭২ ঘণ্টার প্রস্তুতির পরামর্শ

হঠাৎ ঝড় বা ভূমিকম্পে বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে গেল। দোকানপাট বন্ধ, অচল যোগাযোগব্যবস্থা। ঘরে থা...

মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা
০৩ নভেম্বর ২০২৬

মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এক মার্ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই