গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেনু

ভারতের অন্ধ্র প্রদেশে ‘মুরাসু’র আঘাত, জলোচ্ছ্বাসের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮ পিএম, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৮ এএম ২০২৬
ভারতের অন্ধ্র প্রদেশে ‘মুরাসু’র আঘাত, জলোচ্ছ্বাসের শঙ্কা
ছবি

ছবি সংগৃহীত

প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় কাঁপছে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মুরাসু’ মঙ্গলবার ভোরে রাজ্যটির ওঙ্গোলের কাছে উপকূলে আঘাত হানে।

এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানায়, স্থানীয় সময় রাত ১টার দিকে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়।

পরে, ভোর সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী উপকূল দিয়ে ওঙ্গোলের কাছে স্থলভাগ অতিক্রম করে এটি।

তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। দমকা হাওয়ায় তা ১২০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল।

ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় আট কিলোমিটার বেগে উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দুপুরের মধ্যে এটি দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

পরে, রাতের মধ্যে আরো দুর্বল হয়ে গভীর নিম্নচাপে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, মঙ্গলবার সকাল পর্যন্ত অন্ধ্র প্রদেশের দক্ষিণ উপকূলে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে, সমুদ্রের স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দেড় মিটার উঁচু জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এতে বাপাতলা, কৃষ্ণা ও প্রকাশম জেলার নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এনটিআর জেলার কালেক্টর লক্ষ্মীশা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কারণে এখন পর্যন্ত জেলায় বড় ধরনের কোনো সমস্যা হয়নি।

তবে, ভূমিধসের আশঙ্কায় মোগলরাজপুরম এলাকার কয়েকটি পরিবারকে আশ্রয়শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে।

ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় বাসিন্দাদের ঘরে থাকার, অপ্রয়োজনে বাইরে না যাওয়ার এবং শিশুদের নিরাপদে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি

এসি/আপ্র/০৩/১১/২০২৬

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, অপেক্ষা বাড়লো দ্বিগুণ
০৩ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, অপেক্ষা বাড়লো দ্বিগুণ

যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে বিদেশি কর্মীদের অপেক্ষার সময় দ্বিগুণ করা হয়েছে। আগে পাঁচ...

বিভিন্ন দেশে বড় বিপর্যয়ের শঙ্কা, ৭২ ঘণ্টার প্রস্তুতির পরামর্শ
০৩ নভেম্বর ২০২৬

বিভিন্ন দেশে বড় বিপর্যয়ের শঙ্কা, ৭২ ঘণ্টার প্রস্তুতির পরামর্শ

হঠাৎ ঝড় বা ভূমিকম্পে বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে গেল। দোকানপাট বন্ধ, অচল যোগাযোগব্যবস্থা। ঘরে থা...

মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা
০৩ নভেম্বর ২০২৬

মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এক মার্ক...

ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রাশিয়ার হামলায় নিহত ২৬
০৩ নভেম্বর ২০২৬

ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রাশিয়ার হামলায় নিহত ২৬

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি ত্রাণ বিতরণকেন্দ্রে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই