গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:৪৪ পিএম, ০১ মে ২০২৬ | আপডেট: ২২:১৭ এএম ২০২৬
টঙ্গীতে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান
ছবি

ছবি আজকের প্রত্যাশা

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে টংগীর ইউনাইটেড মডেল একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়।

গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন, টংগী পূর্ব থানা আয়োজিত পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সফল শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তা’মিরুল মিল্লাত কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ এবং টংগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন, টংগী পশ্চিম থানার সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, বৃত্তি পরিচালনা উপকমিটির আহ্বায়ক মো. চাঁন মিয়া প্রধান, সদস্য সচিব এস এম সোবাহান ইকবাল, কেন্দ্র সচিব শামিম আহমদসহ সংশ্লিষ্টরা।

আলোচনা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির অর্থ, সনদপত্র ও মেডেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সানা/আপ্র/০১/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ম...

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শু...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই