গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

ভিসা দেওয়া স্থগিত করেছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৭ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৪:০৭ এএম ২০২৬
ভিসা দেওয়া স্থগিত করেছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন
ছবি

ছবি সংগৃহীত

সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।


পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সোমবার (২২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।


সূত্র জানায়, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে উগ্র ভারতীয়দের হামলার পর সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে।


গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরমপন্থি সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০ থেকে ২৫ জনের একটি দল বিক্ষোভ করে। তারা প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়। এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার ঘটনাও ঘটে বলে জানা গেছে।


এ বিষয়ে রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান অত্যন্ত নিরাপদ স্থানে। সেখানে হিন্দু চরমপন্থিদের প্রবেশের বিষয়টি প্রত্যাশিত নয়। এতে বোঝা যায়, তাদের সেখানে আসতে দেওয়া হয়েছে, যা উদ্বেগজনক।


তিনি আরও জানান, ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনারের পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে এবং নিরাপত্তা হুমকি অনুভব করছে।


উদ্ভূত পরিস্থিতিতে মিশনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সব ধরনের কনস্যুলার কার্যক্রম ও ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


ওআ/আপ্র/২২/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
১৫ নভেম্বর ২০২৬

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপ...

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষা...

এসপি জাহাঙ্গীরের দায় নেবে না পুলিশ বাহিনী: সিএমপি কমিশনার
১৫ নভেম্বর ২০২৬

এসপি জাহাঙ্গীরের দায় নেবে না পুলিশ বাহিনী: সিএমপি কমিশনার

গ্রেফতার হওয়া চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব...

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগে এসপি গ্রেফতার
১৫ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগে এসপি গ্রেফতার

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এ...

কড়াইল বস্তিতে ভোরের আগুনে তরুণের মৃত্যু, পুড়েছে আট ঘর-দোকান
১৫ নভেম্বর ২০২৬

কড়াইল বস্তিতে ভোরের আগুনে তরুণের মৃত্যু, পুড়েছে আট ঘর-দোকান

রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই