গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭, আহত হয়েছেন ৮৯৯

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:১১ এএম ২০২৬
নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭, আহত হয়েছেন ৮৯৯
ছবি

ছবি সংগৃহীত

নভেম্বর মাসে সারা দেশে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত ও ৮৯৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।


সোমবার (১৫ ডিসেম্বর) যাত্রী কল্যাণ সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বর মাসে রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪০ জন নিহত, একজন আহত, নৌপথে সাতটি দুর্ঘটনায় নিহত ছয় জন ও চারজন নিখোঁজ রয়েছে। সড়ক, রেল ও নৌ-পথে মোট ৫৭৭টি দুর্ঘটনায় ৫৫৩ জন নিহত এবং ৯০০ জন আহত হয়েছেন।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই সময়ে ১৯৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০১ জন নিহত, ১৭১ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩৮ দশমিক ৬৯ শতাংশ, নিহতের ৪১ দশমিক ১০ শতাংশ ও আহতের ২০ দশমিক ৮২ শতাংশ।


নভেম্বর মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে, ১৫৫টি সড়ক দুর্ঘটনায় ১৩২ জন নিহত ও ২৫৭ জন আহত হয়েছে, সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে, ১৯টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৮৯ জন আহত হয়েছেন।


এসি/আপ্র/১৫/১২/২০২৫


সংশ্লিষ্ট খবর

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে ভোটগ্রহণ আজ, ইসি সচিব জানালেন সুষ্ঠু হবে
২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে ভোটগ্রহণ আজ, ইসি সচিব জানালেন সুষ্ঠু হবে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন নি...

এলপিজির দাম বাড়বে কি না, জানা যাবে আজ
২৯ অক্টোবর ২০২৬

এলপিজির দাম বাড়বে কি না, জানা যাবে আজ

গত ৪ অক্টোবর ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩...

উচ্ছেদের এক ঘণ্টার মধ্যেই ফুটপাত দখল, আবার অভিযানে ডিএনসিসি
২৯ অক্টোবর ২০২৬

উচ্ছেদের এক ঘণ্টার মধ্যেই ফুটপাত দখল, আবার অভিযানে ডিএনসিসি

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় উচ্ছেদ অভিযান শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যেই ফুটপাতে আবার দোকান বসানোর প্...

সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ আদালতের
২৯ অক্টোবর ২০২৬

সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ আদালতের

আওয়ামী লীগের গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) আয়কর নথি জব্দের আদেশ দি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে