গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেয়র আসে-যায়, কিন্তু মশা যায় না

মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:৪৯ এএম ২০২৬
মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী
ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় দৈনন্দিন জীবনে মশার উপদ্রব এমন পর্যায়ে পৌঁছেছে যে নাগরিকরা ঘরে বাইরে প্রাণে বাঁচতে পারছেন না। অথচ মশক নিধনের এমন চিত্র এখন দেখা যাচ্ছে না -ছবি সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় দৈনন্দিন জীবনে মশার উপদ্রব এমন পর্যায়ে পৌঁছেছে যে নাগরিকরা ঘরে বাইরে প্রাণে বাঁচতে পারছেন না। বংশাল, যাত্রাবাড়ী, সূত্রাপুর, শান্তিনগর, মিরপুরসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত মশার কামড়ে মানুষের কাজ, পড়াশোনা ও ঘুম-সবকিছু ব্যাহত হচ্ছে। নাগরিকদের অভিব্যক্তি অনুযায়ী ‘মেয়র আসে-জায়, সরকার আসে-সরকার যায়, প্রশাসক আসে-প্রশাসক যায়, কিন্তু মশা যায় না।’


সরকারী ও নাগরিক উভয় পর্যায়ে সমস্যা স্বীকার করা হলেও কার্যকর সমাধান পাওয়া যাচ্ছে না-এতে মানুষ হতাশ বলে অভিমত করছে শহরবাসী।
নগরবাসীর শঙ্কা ও অভিযোগ: স্থানীয়রা জানাচ্ছেন, মশার উপদ্রব এত বেড়েছে যে ঘর থেকে বের হওয়া কঠিন। শিশুরা সঠিকভাবে পড়াশোনা করতে পারছে না, ঘরের ভেতরেও মশারির ভিতর বসে থাকতে বাধ্য। কয়েক মাসে মশক নিধনের ওষুধ সামান্য দেওয়া হলেও তাতে কার্যকারিতা খুব কম-অল্প কিছু মরে আবার দ্রুত ফিরে আসে। অনেক এলাকায় মশার যন্ত্রণায় লোকজন রাতে ভালো ঘুমাতে পারছে না।
পুরান ঢাকা সূত্রাপুরের ব্যবসায়ী বলেছেন, নির্বাচনের আগে তার সন্তানের ডেঙ্গু হয়েছিল, এবং মশার কারণে ঘরেও মশারি টাঙিয়ে রাখতে হচ্ছে।
প্রশাসক ও করপোরেশনের পদক্ষেপ: দু’টি সিটি করপোরেশনও মশা বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন-কিন্তু নাগরিক ও বিশেষজ্ঞদের মতে তা পর্যাপ্ত নয়। দক্ষিণ সিটি করপোরেশন (উঝঈঈ) প্রশাসক এমডি আব্দুস সালাম ঘোষণা করেছেন আগামী তিন কার্যদিবসের জন্য একটি ১০ দিনের বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হবে, যেখানে ‘শূন্য সহনশীলতা’ নীতিতে মশা নিধনের কাজ দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করা হবে। তিনি মাঠ পর্যায়ে তদারকি বাড়াতে ও কর্মীদের দায়িত্ব পালন নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করেছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মশার উপদ্রব বেড়েছে তা অস্বীকার করা যাবে না এবং সরকার তা নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে-বিশেষ করে ডিএসসিসি কর্তৃক ব্যবহৃত জীবাণুনাশকের কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে, এবং যদি ওষুধ কার্যকর না হয় তবে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।


‘এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং দ্রুত কার্যকর ফলাফল আনব।’-মন্ত্রী আরো বলেন নাগরিকদের পরিবেশ পরিষ্কার রাখা ও জলাবদ্ধতা দূর করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।


বাস্তবতা ও কারণ: বিশেষজ্ঞরা বলছেন শুধু ফগিং বা ছিটানোই যথেষ্ট নয়-বৃহত্তর পরিকল্পিত অভিযান, লার্ভা ধ্বংস, ড্রেন পরিষ্কার রাখা এবং নাগরিক সচেতনতা একত্রে প্রয়োজন। বেশ কিছু প্রতিবেদনে দেখা গেছে ঢাকা শহরজুড়ে আগের মতো নিয়মিত মশা নিধনে ওষুধ বিতরণ, নিয়মিত ড্রেন পরিষ্কার, জলাবদ্ধতা নির্মূল ইত্যাদি কার্যক্রম পর্যাপ্তভাবে হচ্ছে না। বিশেষ করে নির্বাচিত জনপ্রতিনিধির অভাবে তদারকি কমে গিয়েছে বলে অভিযোগ রয়েছে। ঢাকা জনসাধারণের জন্য মশার এই উপদ্রব শুধু বিরক্তিকর নয়, বরং স্বাস্থ্য ঝুঁকির বিষয়ও হয়ে উঠছে-কারণ শুষ্ক ঋতুর শেষে এই উপদ্রব ক্রমেই বাড়ছে এবং ডেঙ্গুসহ অন্যান্য রোগের ঝুঁকিও বেড়ে যাচ্ছে।

নাগরিক ও বিশেষজ্ঞদের আহ্বান: নাগরিকরা সরকার ও সিটি করপোরেশন থেকে দ্রুত কাঙ্ক্ষিত পদক্ষেপ চাইছেন। বিশেষজ্ঞদের মতে-মশার লার্ভা জন্মাতে দেয়া যাবে না, ড্রেন, খোলা পানি, নির্মাণাধীন স্থানে পানি জমতে দিয়ে মশার সংখ্যা বৃদ্ধির পথ খোলা রাখা যাবে না। ‘এটা শুধু সিটি করপোরেশনের কাজ নয়-সবাইকে নিজেদের ঘর-বাড়ি পরিষ্কার রাখা বাধ্যতামূলক।’ 

নাগরিকদের ভোগান্তি দেখা যাচ্ছে শুধু ঢাকা নয়, দেশের অন্যান্য শহরেও-যেমন কুমিল্লার দাউদকান্দি পৌরসভার কিছু অংশেও মশার উপদ্রব বাড়ছে এবং রাসায়নিক স্প্রে ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে।

 

সানা/ডিসি/আপ্র/২৮/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আইনের সীমাবদ্ধতায় অপরাধীরা বারবার ফিরছে: আইজিপি
০৫ সেপ্টেম্বর ২০২৬

আইনের সীমাবদ্ধতায় অপরাধীরা বারবার ফিরছে: আইজিপি

মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে অনেক অপরাধীকে একাধিকবার আইনের আওতায় আনা হলেও আইনের বিভিন্ন সীমাবদ্ধতার ক...

আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন
০৫ সেপ্টেম্বর ২০২৬

আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত তেলে আমদানি নির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়...

ভিজিট ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভিজিট ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

বি১/বি২ ভিজিট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করা বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এই...

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে: শফিকুর রহমান
০৫ সেপ্টেম্বর ২০২৬

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে: শফিকুর রহমান

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে