গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে চার্জশিট

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ০৩:৩৫ এএম ২০২৬
মিমি চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে চার্জশিট
ছবি

ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁর একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে অভিনেত্রী মিমি চক্রবর্তী ও আয়োজক তনয় শাস্ত্রীর মধ্যে শুরু হওয়া আইনি বিরোধ নতুন মোড় নিয়েছে। 

 

অভিযোগকারী তনয় শাস্ত্রীর আবেদনের ভিত্তিতে বনগাঁ আদালতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ জুন বনগাঁ আদালতে চার্জশিট গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। 

অভিযোগ, এ সময় আদালতে উপস্থিত ছিলেন না মিমি চক্রবর্তী। 

 

তার পরিবর্তে আদালতে হাজির হন তার আইনজীবী। বিষয়টি নিয়ে তনয় শাস্ত্রী বলেন, ‘একদিনও মিমি চক্রবর্তী আদালতে আসেননি। 

 

গত ২ জুন মিমির পরিবর্তে আদালতে এসেছিলেন তার আইনজীবী। তিনি একের পর এক তারিখ নিয়ে যাচ্ছেন আদালতের কাছ থেকে।


এভাবেই তিনি গোটা ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। অবশেষে আমার আইনজীবী ও বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি চার্জশিট গঠনের আবেদন করেন আদালতে।’ তনয়ের অভিযোগ, তার বিরুদ্ধে আনা অভিযোগের কারণে তাকে জেলেও যেতে হয়েছে। 

 

তাই তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘মিমি অন্যায় করেছেন তার শাস্তি ওকে পেতেই হবে। আদালতে হাজিরা দিতেই হবে ওকে। আমিও এর শেষ দেখে ছাড়ব। 

উনি অপরাধ করেছেন। বিনা অপরাধে আমাকে জেলে পাঠিয়েছেন। এর জন্য ওকে শাস্তি ভোগ করতেই হবে।’ ঘটনার সূত্রপাত বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে। আয়োজকদের দাবি, নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে অনুষ্ঠানে পৌঁছান মিমি চক্রবর্তী। তনয় শাস্ত্রীর ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠান পরিচালনার অনুমতি ছিল রাত ১২টা পর্যন্ত। 

 

সময় শেষ হয়ে আসায় তিনি অভিনেত্রীকে মঞ্চ থেকে নামতে অনুরোধ করেছিলেন। তনয়ের দাবি, তিনি কোনো অসম্মানজনক আচরণ করেননি। 

 

তবে অনুষ্ঠান শেষে মিমি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের ভিত্তিতে তনয়কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে মিমির বিরুদ্ধে বনগাঁ আদালতে দুটি মামলা করেন তনয় শাস্ত্রী। 

 

মামলাগুলোর একটি মানহানি এবং অন্যটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি চুক্তিভঙ্গের অভিযোগও তোলা হয়েছে। অনুষ্ঠানের জন্য অগ্রিম দেওয়া ২ লাখ ৬৫ হাজার টাকা ফেরত চেয়েছেন তনয়।

ডিসি/আপ্র/০৬/০৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

ওমর সানি-মিশার ঝগড়ায় রেফারি মৌসুমী
১০ সেপ্টেম্বর ২০২৬

ওমর সানি-মিশার ঝগড়ায় রেফারি মৌসুমী

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর সঙ্গে অভিনেতা মিশা সওদাগরের দীর্ঘদিনের বন্ধুত্...

মানুষ হাসিয়ে ৫ হাজার ৪০০ কোটি টাকার মালিক তিনি
১০ সেপ্টেম্বর ২০২৬

মানুষ হাসিয়ে ৫ হাজার ৪০০ কোটি টাকার মালিক তিনি

হলিউডে হাসির অভিনেতা হিসেবেই অ্যাডাম স্যান্ডলারের পরিচিতি সবচেয়ে বেশি। কখনো অদ্ভুত স্বভাবের মানুষ, ক...

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
০৯ সেপ্টেম্বর ২০২৬

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা

নিজের বর্তমান ছবিকে এআই-এর মাধ্যমে বদলে নিয়ে নেটিজেনরা দেখে নিচ্ছেন, চার দশক আগের সেই স্নিগ্ধ ফ্রেমে...

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া
০৯ সেপ্টেম্বর ২০২৬

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া দুজনেই নিজ নিজ ক্যারিয়ারে সফল। এবার তাদের একসঙ্গে পাওয়া যাবে বড় পর্দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই