গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মা হতে যাচ্ছেন সোহিনী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ০২:১১ এএম ২০২৬
মা হতে যাচ্ছেন সোহিনী
ছবি

ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। ২০২৪ সালের জুলাই মাসে গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। 

 

বিয়ের দুই বছরের মাথায় তাদের সংসারে আসতে চলছে নতুন অতিথি। সিনেমার অনুষ্ঠান কিংবা প্রিমিয়ারে বর্তমানে সোহিনী সরকারকে খুব একটা পাওয়া যাচ্ছে না। 

 

সেখান থেকেই গুঞ্জনের সূত্রপাত। সম্প্রতি নিজের সিনেমা ‘ফেরা’র প্রিমিয়ারেও অনুপস্থিত ছিলেন সোহিনী। যদিও শোভন কিংবা সোহিনী কেউই এ খবর আনুষ্ঠানিকভাবে জানাতে চাননি। 

তবে তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তারকা দম্পতির সংসারে নাকি শিগগিরিই খুদে সদস্য আসতে চলেছে। 

ইন্ডাস্ট্রির বন্ধুমহলের অনেকেই নাকি সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানেন, তবে যতক্ষণ না এমন সুখবর তারকা দম্পতি নিজেরা প্রকাশ্যে আনছেন, ততক্ষণ মুখে কুলুপ আঁটারই সিদ্ধান্ত নিয়েছেন তারা। 

 

সূত্রের খবর, নতুন সদস্য আসার জন্য নাকি খুব বেশি অপেক্ষা করতে হবে না।

 চলতি বছরই মা-বাবা হিসেবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা। তবে এখনই বিষয়টিকে আলোচনায় আনতে চাইছেন না অভিনেত্রী ও গায়ক।


ডিসি/আপ্র/০৬/০৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

কবরের পাশে দাঁড়িয়ে অভিনয়কে বিদায় জানালেন নাদির খান
০৫ সেপ্টেম্বর ২০২৬

কবরের পাশে দাঁড়িয়ে অভিনয়কে বিদায় জানালেন নাদির খান

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা, প্রযোজক, পরিচালক ও প্রদর্শক বীর মুক্তিযোদ্ধা নাদির খান নানা...

পাকিস্তানে নারী শিল্পীকে গুলি করে হত্যা
০৫ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে নারী শিল্পীকে গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী মাই সোভাইকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা...

‘এখনই গান বন্ধ করে দাও’, বললেন জেমস
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘এখনই গান বন্ধ করে দাও’, বললেন জেমস

গানের টানে তরুণ বয়সেই ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। দীর্ঘ সংগীতজীবনে তিনি দেশের রকসংগীতের অন্যতম আইকনে...

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী
০৫ সেপ্টেম্বর ২০২৬

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে