গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১২ জুলাই ২০২৬

মেনু

মঙ্গলে ১০ লাখ মানুষের বসতি গড়ার পরিকল্পনা মাস্কের

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:২৯ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ০০:৪৯ এএম ২০২৬
মঙ্গলে ১০ লাখ মানুষের বসতি গড়ার পরিকল্পনা মাস্কের
ছবি

স্পেসএক্স নাসার সঙ্গে চুক্তির আওতায় ২০২৮ সালের মধ্যে চাঁদে পুনরায় মানুষ পাঠানোর ‘আর্টেমিস’ মিশনে স্টারশিপ ব্যবহারের পরিকল্পনা করছে -ছবি সংগৃহীত

ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্স মঙ্গল গ্রহে অন্তত ১০ লাখ মানুষের একটি স্বনির্ভর মানব বসতি গড়ে তোলার লক্ষ্যকে কেন্দ্র করে তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বলে জানা গেছে।

সংস্থাটি বলছে, তাদের মূল লক্ষ্য হলো মানুষকে বহু-গ্রহে বসবাসের উপযোগী করে তোলার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও ব্যবস্থা তৈরি করা, যাতে মানবজাতির অস্তিত্ব শুধু পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ না থাকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের বরাতে প্রতিবেদনে বলা হয়, স্পেসএক্স তাদের হালনাগাদ প্রাথমিক পাবলিক অফারিং নথিতে এই দীর্ঘমেয়াদি লক্ষ্য তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে, পৃথিবীর বাইরে পা রেখে মানবজাতির টিকে থাকার বিকল্প পথ তৈরি করাই তাদের উদ্দেশ্য।

নথিতে স্পেসএক্স উল্লেখ করেছে, মানব সভ্যতাকে এমনভাবে বিস্তৃত করতে চায় যাতে তা একক কোনো গ্রহের ঝুঁকির মধ্যে সীমাবদ্ধ না থাকে। এতে বলা হয়, ডাইনোসরদের মতো মানবজাতির বিলুপ্তি এড়াতেই এ উদ্যোগ প্রয়োজন।

প্রতিষ্ঠানটির মতে, তাদের স্টারশিপ রকেট এই লক্ষ্যের প্রধান ভিত্তি। এটি পৃথিবী থেকে চাঁদ ও মঙ্গলসহ সৌরজগতের বিভিন্ন স্থানে মানুষ ও সরঞ্জাম পরিবহনের জন্য তৈরি করা হচ্ছে।

স্পেসএক্স নাসার সঙ্গে চুক্তির আওতায় ২০২৮ সালের মধ্যে চাঁদে পুনরায় মানুষ পাঠানোর ‘আর্টেমিস’ মিশনে স্টারশিপ ব্যবহারের পরিকল্পনা করছে। তবে প্রযুক্তিগত জটিলতা ও পরীক্ষামূলক উৎক্ষেপণে সমস্যার কারণে এই সময়সূচি পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।

সর্বশেষ পরীক্ষামূলক উৎক্ষেপণে কিছু ত্রুটি দেখা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নতুন পরীক্ষামূলক ফ্লাইটের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।

সানা/কেএমএএ/আপ্র/৬/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

এআই থেকে রোবট কুকুর, বিশ্বকাপে প্রযুক্তির চমক
১১ জুলাই ২০২৬

এআই থেকে রোবট কুকুর, বিশ্বকাপে প্রযুক্তির চমক

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুধু মাঠের লড়াইয়ে নয়, প্রযুক্তির ব্যবহারেও তৈরি করেছে নতুন ইতিহাস। ইতিহাসে...

রোবটের সফল অস্ত্রোপচারে চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত
১০ জুলাই ২০২৬

রোবটের সফল অস্ত্রোপচারে চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞান ও রোবট প্রযুক্তির ইতিহাসে যুক্ত হলো নতুন এক অধ্যায়। বিশ্বে প্রথমবারের মতো চিকিৎসকদের...

বাণিজ্যিক স্যাটেলাইটে পারমাণবিক বিদ্যুতের নতুন যুগ শুরু
১০ জুলাই ২০২৬

বাণিজ্যিক স্যাটেলাইটে পারমাণবিক বিদ্যুতের নতুন যুগ শুরু

প্রথমবারের মতো বাণিজ্যিক স্যাটেলাইটে পারমাণবিক শক্তিচালিত বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে মহাকাশে যাত্রা শুরু...

পুনঃব্যবহারযোগ্য রকেট ফিরিয়ে মহাকাশে চীনের নতুন চমক
১০ জুলাই ২০২৬

পুনঃব্যবহারযোগ্য রকেট ফিরিয়ে মহাকাশে চীনের নতুন চমক

মহাকাশ গবেষণায় মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে বড় সাফল্য অর্জন করেছে চীন। প্রথমবারের মতো একটি পুন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাক্প্রতিবন্ধী ববি বেগম হত্যায় গ্রেফতার পাঁচ, চলছে জিজ্ঞাসাবাদ

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগম নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে শুক্রবার (১০ জুলাই) সকাল পর্যন্ত নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, এই আসামিদের যথাযথ বিচারের আওতায় এনে বৃদ্ধা হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে