গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২২ জুলাই ২০২৬

মেনু

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়াস, দলে সুরিয়াভানশি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৮ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ০৮:৫৪ এএম ২০২৬
ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়াস, দলে সুরিয়াভানশি
ছবি

ছবি সংগৃহীত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য নেতৃত্বে পরিবর্তন এনেছে ভারত। টি-টোয়েন্টিতে দেশটির নতুন অধিনায়ক হয়েছেন ছন্দে থাকা শ্রেয়াস আইয়ার। প্রথমবার দল ডাক পেয়েছেন বিস্ময়বালক বৈভব সুরিয়াভানশি। 

 

নেতৃত্ব হারানোর পাশাপাশি জুন-জুলাইয়ের সিরিজ দুটি থেকে বাদ পড়েছেন সুরিয়াকুমার ইয়াদাভ। শ্রেয়াস ও সুরিয়াভানশি ছাড়াও দলে জায়গা পেয়েছেন নিতিশ কুমার রেড্ডি, রাভি বিষ্ণই ও প্রিন্স ইয়াদাভ। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল থেকে বাদ পড়েছেন রিঙ্কু সিং ও কুলদিপ ইয়াদাভ। বিশ্রাম পেয়েছেন হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহ।


গত মার্চে ৩৫ বছর বয়সী সুরিয়াকুমার সফলভাবে শিরোপা ধরে রাখতে দেশকে নেতৃত্ব দেন। তারপর এবারই প্রথম এই সংস্করণে খেলবে ভারত। ২০২৮ সাল হবে পরবর্তী বিশ্বকাপ, সে সময় সুরিয়াকুমারের বয়স হবে ৩৮। 

 

দলে তার ব্যাটিং পজিশন নিয়ে কিছু দিন চলছে বিতর্ক। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ ইনিংসে ১৩৬.৭২ স্ট্রাইক রেটে তিনি করেন ২৪২ রান। এবারের আইপিএলও ভালো কাটেনি তার। 

 

১৩ ইনিংসে ২০.৭৬ গড়ে করেন কেবল ২৭০ রান, স্ট্রাইক রেট ১৪৭.৫৪। ২০২৩ সালের ডিসেম্বরের পর আর দেশের হয়ে কোনো টি-টোয়েন্টি খেলতে পারেননি ৩১ বছর বয়সী শ্রেয়াস। 

 

দলে তার জন্য জায়গা খুঁজে পাচ্ছিলেন না নির্বাচকরা। গত জানুয়ারিতে একজনের চোটে দলে ডাক পান শ্রেয়াস। তবে বিশ্বকাপ পরিকল্পনায় থাকা ক্রিকেটারদেরই কেবল খেলায় ভারত। 

 

অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন শ্রেয়াস। ২০২৪ সালে কলকাতা রাইট রাইডার্স শিরোপা জেতে তার নেতৃত্বে। 

২০২০ সালে দিল্লি ক্যাপিটালস ও ২০২৫ সালে পাঞ্জাব কিংস তার নেতৃত্বে ফাইনালে খেলে। ২০২৫ আইপিএলে ১৫৫.০৭ স্ট্রাইক রেটে ৬০৪ রান করেন শ্রেয়াস। ২০২৬ আইপিএলে ১৬৮.৮১ স্ট্রাইক রেটে করেন ৪৯৮ রান।


ভারত দলে ডাক পাওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার সুরিয়াভানশি। এবারের আইপিএলে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে তিনি করেন ৭৭৬ রান! ভারতের এই ব্যাটিং সেনসেশন জাতীয় দলে খেলার আগে ভারত ‘এ’ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবেন শ্রীলঙ্কায়। ৯ থেকে ২১ জুনের ওই টুর্নামেন্টের অন্য দল আফগানিস্তান। সুরিয়াভানশির সামনে প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে ১৬ পূর্ণ হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার হাতছানি। 

১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছিল টেন্ডুলকারের। ১৬ বছর ২৩৮ দিন বয়সে তিনি খেলেছিলেন প্রথম ওয়ানডে। ১৮ বছর ৮০ দিন বয়সে টি-টোয়েন্টিতে অভিষেক হয় ওয়াশিংটন সুন্দারের। এই সংস্করণে এখন পর্যন্ত তিনিই ভারতের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার। আগামী ২৬ ও ২৮ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত। 

১ থেকে ১১ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাঁচটি টি-টোয়েন্টি। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের ভারত টি-টোয়েন্টি দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), আভিশেক শার্মা, সাঞ্জু স্যামসন, ইশান কিষান, শিভাম দুবে, তিলাক ভার্মা (সহ-অধিনায়ক), নিতিশ কুমার রেড্ডি, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দার, ভারুন চক্রবর্তি, রাভি বিষ্ণই, মোহাম্মদ সিরাজ, হার্শিত রানা, আর্শদিপ সিং, প্রিন্স ইয়াদাভ।


ডিসি/আপ্র/০৬/০৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!
২২ জুলাই ২০২৬

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও স্পেন। ফুটবলের সবচেয়ে বড় শিরোপার লড়াই শেষ হলেও দুই দল...

স্পেনের সামনে ইতিহাস, ২০৩০ বিশ্বকাপে চ্যালেঞ্জও দুই
২২ জুলাই ২০২৬

স্পেনের সামনে ইতিহাস, ২০৩০ বিশ্বকাপে চ্যালেঞ্জও দুই

২০২৬ বিশ্বকাপ জিতে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তবে এই সাফল্যের পর ২০৩০ বিশ্বকাপে ত...

২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন ওচোয়া
২২ জুলাই ২০২৬

২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন ওচোয়া

মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গুইয়ের্মো ওচোয়া ২২ বছরের বর্ণাঢ্য পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন...

মাদ্রিদের জনসমুদ্রে ভালোবাসায় সিক্ত বিশ্ব চ্যাম্পিয়নরা
২১ জুলাই ২০২৬

মাদ্রিদের জনসমুদ্রে ভালোবাসায় সিক্ত বিশ্ব চ্যাম্পিয়নরা

নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সোমবার দেশে ফিরে মাদ্রিদের রাস্তায় খোলা ছাদের বাসে বিজয় শোভাযাত্রায় অংশ ন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জামায়াত এমপির বিয়ে নিয়ে বিতর্ক, বায়োডাটায় নতুন প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সংসদ সদস্য দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী। তবে তাঁর দাবিকৃত বিয়ের পাঁচ দিন পর স্বাক্ষর করা একটি বায়োডাটায় ওই তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, এমপির দাবি ন্যায়সঙ্গত?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 34 মিনিট আগে