গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অধিনায়ক মার্শ ও হেডকে ছাড়াই ঢাকায় অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১১ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ১২:০২ এএম ২০২৬
অধিনায়ক মার্শ ও হেডকে ছাড়াই ঢাকায় অস্ট্রেলিয়া
ছবি

ছবি সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে মঙ্গলবার দুই দফায় বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া দল। তবে অস্ট্রেলিয়ার বিশাল বহরে ছিলেন না অধিনায়ক মিচেল মার্শ ও ট্র্যাভিস হেড। 

 

তারা এখনও ঢাকায় দলের সঙ্গে যোগ দেননি। 

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে মঙ্গলবার সরাসরি বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া দলের বড় অংশ। আরেকটি অংশ এসেছে অস্ট্রেলিয়া থেকে। 

আইপিএল খেলার পর বিশ্রাম পেয়ে পাকিস্তান সফরে ছিলেন না হেড। ওই সিরিজের স্কোয়াডে থাকলেও পরে অ্যাঙ্কেলের চোটের কারণে ছিটকে যান মার্শ। পাকিস্তান সিরিজে না থাকা এই দুই ক্রিকেটারের অস্ট্রেলিয়া থেকে সরাসরি বাংলাদেশে আসার কথা।


বাংলাদেশে তাদের দলের সঙ্গে যোগ না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারদের যাতায়াতের দায়িত্বে থাকা বিসিবি কর্মকর্তারা। 

 

কখন তারা দলের সঙ্গে যোগ দেবেন, তা নিয়ে চূড়ান্ত তথ্য এখনও নেই তাদের কাছে। মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

 

সিরিজের জন্য রবিবার থেকে প্রস্তুতি শুরু করবে অস্ট্রেলিয়ানরা। 

সিরিজের বাকি দুই ম্যাচ আগামী বৃহস্পতিবার ও শনিবার। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এরপর টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে।

 

ডিসি/আপ্র/০৬/০৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
০৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা

দারুণ লড়াই করেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। নারী এশিয়া কাপের ‘বি’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ...

এশিয়ান গেমসের আগে ঘরের মাঠে ক্যাম্প করবে বাংলাদেশ
০৬ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের আগে ঘরের মাঠে ক্যাম্প করবে বাংলাদেশ

আগের আসরগুলোতে দ্বিতীয় সারির দল পাঠানোর রীতি থাকলেও, এবার এশিয়ান গেমসে মূল দল পাঠাচ্ছে বাংলাদেশ। স্ব...

কাউন্টিতে আবার দারুণ বোলিংয়ে কেন্টের জয়ের নায়ক হাসান
০৬ সেপ্টেম্বর ২০২৬

কাউন্টিতে আবার দারুণ বোলিংয়ে কেন্টের জয়ের নায়ক হাসান

দিনের শুরুর দিকে একটি ছোবল, মাঝের সেশনে একটি, শেষ দিকে আরও একটি। গুরুত্বপূর্ণ সময়গুলোকে দলকে উইকেট এ...

পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করে জিতলো ভারত
০৬ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করে জিতলো ভারত

নারী এশিয়া কাপে পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা করলো ভারত। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ভারতের বোলারদের ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে