গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, ঢাকার পাঁচ ফ্লাইট বাতিল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৬ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:২৭ এএম ২০২৬
রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, ঢাকার পাঁচ ফ্লাইট বাতিল
ছবি

ছবি সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৯ জন। আহত চার বাংলাদেশি রিয়াদের কিং খালেদ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে সৌদি আরবগামী পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, নিহত বাংলাদেশিদের পরিচয় ও বাড়ির ঠিকানা নিশ্চিত করার চেষ্টা চলছে। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আহতদের চিকিৎসা এবং নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সৌদি সরকার ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশিকে হারিয়েছে দেশ। বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও দেখভাল সরকারের অগ্রাধিকার। সৌদিতে বাংলাদেশি মিশন প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করছে এবং নিরাপদে থাকার নির্দেশনা দিচ্ছে। হামলার পর রিয়াদগামী ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশের কোনো উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবারের হামলাটি ছিল বিমানবন্দরটিতে হুতিদের তৃতীয় হামলা। গত এক সপ্তাহে সেখানে আরো দুইবার হামলা হয়। আগের দুই হামলায় চারজন নিহত হন এবং একটি উড়োজাহাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রতিবেদন অনুযায়ী, শনিবারের হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। আহতদের অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট হামলার জন্য হুতিদের দায়ী করে পাল্টা জবাব দেওয়ার প্রত্যয় জানিয়েছে। তবে হুতিরা সরাসরি দায় স্বীকার করেনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের বিরুদ্ধে সৌদি সামরিক অভিযানে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনার কথা জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হামলার নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বেসামরিক নাগরিক ও অবকাঠামোয় হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন; এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, বাতিল ফ্লাইটের মধ্যে সৌদিয়া এয়ারলাইনসের এসভি ৮০৪, এসভি ৮০৫, এসভি ৮০৬ ও এসভি ৮০৭ এবং আরএক্স ৭৬৩ ও আরএক্স ৭৬৪-এর কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৯ ফ্লাইট স্থগিত করা হয়েছে। শনিবার রাতে বিমান কর্তৃপক্ষ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইট চলবে না। বুকিং করা যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে শনিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৮১ ফ্লাইট নির্ধারিত গন্তব্যে যেতে না পেরে অন্যত্র অবতরণ করে। শনিবার বেলা ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইটটি দিবাগত রাত ৩টা ১০ মিনিটে অবতরণ করে বলে জানিয়েছে বেবিচক।
সানা/আপ্র/১১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত নয়, তবু বছরের শুরুতেই স্থানীয় ভোট
১১ অক্টোবর ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত নয়, তবু বছরের শুরুতেই স্থানীয় ভোট

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পুরোপুরি প্রস্তুত নয় বলে মনে করেন...

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
১১ অক্টোবর ২০২৬

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত বাংলাদেশিদের...

কন্যাশিশুর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আহ্বান
১১ অক্টোবর ২০২৬

কন্যাশিশুর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আহ্ব...

কন্যাশিশুর অধিকার, মর্যাদা, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত ভূমিকা...

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল হয়েছে পরমাণু বিক্রিয়া
১১ অক্টোবর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল হয়েছে পরমাণু বিক্রিয়া

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে প্রথমবারের মতো সফলভাবে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে