গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার ৬

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৬ এএম ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার ৬
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর ও লুটপাট শুরু হয়। চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একপর্যায়ে পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায় বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

ওই রাতে ভাঙচুর ও লুটপাট চালানো হয় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

ওই ঘটনায় সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের পক্ষ থেকে মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন।

ঘটনার পর মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। সেসময় গ্রেফতাররা হলেন- হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না। এরপর আরো দুজনকে গ্রেফতার করা হয়।

এসি/আপ্র/২৯/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আনসার-ভিডিপির নতুন মহাপরিচালক তৌহিদুল আহমেদ
১৫ নভেম্বর ২০২৬

আনসার-ভিডিপির নতুন মহাপরিচালক তৌহিদুল আহমেদ

সেনাবাহিনীর পাঁচজন মেজর জেনারেলের দায়িত্বে রদবদল করেছে সরকার। এর মধ্যে বগুড়ার জেনারেল অফিসার কমান্ডি...

গোপালগঞ্জে নিরাপত্তায় ১,৩৫০ পুলিশ, ছয় প্লাটুন বিজিবি
১৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে নিরাপত্তায় ১,৩৫০ পুলিশ, ছয় প্লাটুন বিজিবি

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘ...

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, গ্রেফতার ব্যক্তি কারাগারে
১৫ নভেম্বর ২০২৬

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, গ্রেফতার ব্যক্তি কারাগারে

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্...

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে দুটি রিং, একটি বেলুন স্থাপন
১৫ নভেম্বর ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে দুটি রিং, একটি বেলুন স্থাপন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি রি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই