গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশে ৪ নতুন থানার অনুমোদন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১১ পিএম, ২০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:১৩ এএম ২০২৬
দেশে ৪ নতুন থানার অনুমোদন
ছবি

ছবি সংগৃহীত

দেশে নতুন করে চারটি থানা করা হচ্ছে। এর দুটি হবে পূর্বাচলে এবং বাকি দু’টি হবে নরসিংদীর রায়পুরা ও কক্সবাজারের মাতাবাড়িতে। এছাড়া ঠাকুরগাঁও জেলায় ‘ভুল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবটিও অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই অনুমোদন দেওয়া হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে হওয়া সভায় নতুন থানা বাদেও স্বাস্থ্যের দুই বিভাগকে একত্রীকরণ, সাতক্ষীরা জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে রূপান্তরসহ ১১টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, গাজীপুর জেলায় ‘পূর্বাচল উত্তর থানা’, নারায়ণগঞ্জ জেলায় ‘পূর্বাচল দক্ষিণ থানা’ এবং কক্সবাজার জেলার মাতারবাড়িতে ‘মাতারবাড়ি থানা’ নামে নতুন থানা করা হবে। এছাড়া নরসিংদীর রায়পুরায় নতুন করে আরেকটি থানা হবে। তবে, সেই নতুন থানার নাম এখনও নির্ধারিত হয়নি।

এদিকে, নিকার সভায় ঠাকুরগাঁও জেলায় ‘ভুল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাব অনুমোদন হয়েছে। থানাটির নতুন নাম হবে ‘ভূল্লী থানা’।

পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরি জেলায় করার প্রস্তাব অনুমোদিত হয়েছে নিকার সভায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আওয়ামী শাসনমালে সাতক্ষীরার মানুষের ওপর ভয়ানক নির্যাতন চালানো হয়েছিল। এই জেলাতে সুন্দরবন আছে। এখন সাতক্ষীরার সঙ্গে ভোমরা বন্দর যুক্ত হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাতক্ষীরা আমাদের দেশের জন্য এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিস্ট্রিক্ট। তো সেটা বিবেচনায় এটাকে ‘এ’ ক্যাটাগরি জেলা হিসেবে অনুমোদিত হয়েছে।’

এসি/আপ্র/২০/0১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সোহরাওয়ার্দীতে আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে পানির ফোয়ারা
২৬ সেপ্টেম্বর ২০২৬

সোহরাওয়ার্দীতে আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে পানির ফোয়ারা

৭ মার্চের ভাষণের উপস্থাপনাতেও পরিবর্তনের উদ্যোগ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
২৬ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দ...

এবার মোহাম্মদপুরে অফিস ভাঙচুর-লুটপাট করে জমি দখলের অভিযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৬

এবার মোহাম্মদপুরে অফিস ভাঙচুর-লুটপাট করে জমি দখলের অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় একটি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করে জমি দখলের চেষ...

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
২৬ সেপ্টেম্বর ২০২৬

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই