গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৯ জুলাই ২০২৬

মেনু

রাসায়নিক ঝুঁকিবিহীন মশানিরোধক নেট ‘ইনসেক্ট শিল্ড’

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৮:৫২ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ০২:৪৫ এএম ২০২৬
রাসায়নিক ঝুঁকিবিহীন মশানিরোধক নেট ‘ইনসেক্ট শিল্ড’
ছবি

ছবি সংগৃহীত

মশার উপদ্রব থেকে বাঁচতে কয়েল, অ্যারোসল স্প্রে আর ইলেকট্রিক ব্যাটের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠেছে ‘ইনসেক্ট শিল্ড’ বা মশানিরোধক নেট। এই নেটের সুবিধা হলো এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব, কোনো রাসায়নিকের ঝুঁকিও নেই। চলাচলে মশা বাধা পেলেও আলো-বাতাস তেমন কোনো বাধা পায় না। মশা ছাড়াও মাছি ও ইঁদুরের প্রবেশ ঠেকানো যায়। জানালার গ্রিল কিংবা বারান্দায় স্থায়ীভাবে নেট বসিয়ে মশা ঠেকানোর এই সেবা এখন ঢাকাসহ সারা দেশেই মিলছে।

নতুন ধরনের নেট: বাজারের গতানুগতিক নেটের চেয়ে এই নেটের গড়ন আলাদা। এতে ব্যবহার করা হয়েছে পিভিসি ফাইবার, ভিকারস স্ক্রিন বা ইগল স্ক্রিনের মতো উন্নতমানের নেট। এর বিশেষত্ব হলো এতে আছে ভেলক্রো টেপ, যা একধরনের বিশেষ আঠা ও হুক সিস্টেম দিয়ে আটকানো থাকে। ফলে দীর্ঘদিন ব্যবহারে ধুলাবালু আটকে ময়লা হলেও যখন খুশি নেটটি খুলে ধোয়া যায় এবং খুব সহজে সেট করা যায়।

কেমন দাম: বাজারে বর্তমানে তিন গ্রেডের নেটের চাহিদা বেশি। এলাকা ও প্রতিষ্ঠানভেদে দামের কিছুটা পার্থক্য দেখা যায়। তা হলো-

এ গ্রেড (প্রিমিয়াম): যারা দীর্ঘমেয়াদি সমাধান খুঁজছেন বা নিজের ফ্ল্যাট আছে, তাদের জন্য এটি সেরা। প্রতি বর্গফুট নেটের দাম পড়বে ৫৫ থেকে ৬৫ টাকা। মিলবে ৭ থেকে ১২ বছরের ওয়ারেন্টি।

বি গ্রেড (মিডিয়াম): ভাড়া বাসায় চার-পাঁচ বছর থাকার পরিকল্পনা থাকলে বেছে নিতে পারেন এ ধরনের নেট। প্রতি বর্গফুটের দাম পড়বে ৪৫ থেকে ৫৫ টাকা।

সি গ্রেড (বাজেট ফ্রেন্ডলি): দুই-তিন বছরের জন্য কম খরচে সমাধান চাইলে নিতে পারেন সি গ্রেডের নেট। প্রতি বর্গফুটের দাম পড়বে ৩৫ থেকে ৪০ টাকা।

অন্যদিকে জানালার জন্য নেটের মধ্যে চেইন সিস্টেম যোগ করতে হয়। প্রতিটি চেইন বাবদ ১০০ টাকার মতো খরচ পড়বে। বারান্দায় সাধারণত চেইন যোগ করার দরকার হয় না।

ফিটিং চার্জ: জানালার জন্য ফিটিং চার্জ ১২০ থেকে ৩০০ টাকা, বারান্দার জন্য ২৫০ থেকে ৫০০ টাকা। কোনো কোনো প্রতিষ্ঠান অবশ্য ফিটিং চার্জের খরচটা নেটের দামের মধ্যেই অন্তর্ভুক্ত করে নেয়।

সব মিলিয়ে খরচ: জানালা কিংবা বারান্দার দৈর্ঘ্য–প্রস্থের ওপর খরচ নির্ভর করে। প্রতি বর্গফুট জায়গার জন্য খরচে ইউনিট যোগ হয়। সেই হিসাবে জানালার জন্য খরচ হতে পারে ৬০০ থেকে ১ হাজার টাকা। আর বারান্দার জন্য ১ হাজার থেকে ২৫ হাজার টাকা। আবার একই ভবনের বিভিন্ন ফ্লোরজুড়ে কাজ হলে সেই অনুপাতে খরচ বাড়বে।

ঘরে বসেই সেবা: বর্তমানে ফেসবুক পেজভিত্তিক প্রতিষ্ঠানগুলোর ইনবক্স বা পেজে থাকা নম্বরে ফোন করলেই সরাসরি গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে এমন সেবা। ঢাকায় মশার নেট সার্ভিস, মসকিউটো ট্র্যাপ, এলিট মসকিউটো নেট, বাসিরা মার্ট, মসকিউটো নেট বাংলাদেশ, এসআর মসকিউটো নেট, এসএম মসকিউটো নেট, স্মার্ট নেট সলিউশন, গাজী মসকিউটো নেট, মুসকান মসকিউটো নেট, সুরক্ষার নেট, এপি মসকিউটো নেট সার্ভিস, সিটি মিস্ত্রি, চায়না অ্যান্ড বাংলা ডটকমের মতো প্রতিষ্ঠান থেকে পেয়ে যাবেন মশা থেকে সুরক্ষার কবচ!

মশার নেট সার্ভিসের ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম বলেন, ঢাকার যে কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বিনামূল্যে টেকনিশিয়ান পাঠাই আগে দেখে আসার জন্য। তারা বাসার জানালা ও বারান্দার মাপ নিয়ে আসেন। ওই অনুযায়ী খরচ নির্ধারিত হয়। নির্ধারিত খরচের বিপরীতে গ্রাহক অর্ডার নিশ্চিত করলে এক থেকে তিন দিনের মধ্যেই টেকনিশিয়ান গিয়ে নেট ফিটিং করে দিয়ে আসেন।

কেএমএএ/আপ্র/০৬.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

রাতে ভাত খেলেই কি ওজন বাড়ে
১৮ জুলাই ২০২৬

রাতে ভাত খেলেই কি ওজন বাড়ে

ওজন কমাতে চাইলে অনেকেই সবার আগে খাদ্যতালিকা থেকে ভাত বাদ দেন, বিশেষ করে রাতের খাবারে। তবে পুষ্টিবিদদ...

বর্ষার রসনায় ঝাল-ঝাঁজে ইলিশের কাঁচা মাখা
১৮ জুলাই ২০২৬

বর্ষার রসনায় ঝাল-ঝাঁজে ইলিশের কাঁচা মাখা

বর্ষাকাল আর ইলিশ—দুটি যেন একে অপরের পরিপূরক। গরম ভাতের সঙ্গে ইলিশের নানা পদ বাঙালির রসনায় আলাদা মাত্...

আজ বিশ্ব সাপ দিবস
১৬ জুলাই ২০২৬

আজ বিশ্ব সাপ দিবস

আজ বিশ্ব সাপ দিবস। পৃথিবীর অন্যতম ভুল বোঝা প্রাণী সাপ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো এবং প্রচলিত ভ্...

বর্ষায় মেকআপে স্কিন টিন্ট নাকি ফাউন্ডেশন!
১৫ জুলাই ২০২৬

বর্ষায় মেকআপে স্কিন টিন্ট নাকি ফাউন্ডেশন!

বর্ষার আর্দ্র আবহাওয়ায় মেকআপ দীর্ঘক্ষণ ঠিক রাখা অনেকের জন্যই চ্যালেঞ্জ। এ সময় বেস মেকআপ হিসেবে স্কিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান যুক্ত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে স্থানীয় সরকার নির্বাচনী আচরণবিধিতে নতুন বিধান সংযোজনের দাবি জানিয়েছে দলটি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের এই প্রস্তাব গণতান্ত্রিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে