গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৯ জুলাই ২০২৬

মেনু

বাংলাদেশে কাঁঠালের তরকারি মাংসের মতো ও পুষ্টিতে ভরপুর

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৪ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ০৬:০২ এএম ২০২৬
বাংলাদেশে কাঁঠালের তরকারি মাংসের মতো ও পুষ্টিতে ভরপুর
ছবি

ছবি সংগৃহীত

৪ জুলাই ছিল কাঁঠাল দিবস। কাঁঠালের বহুমুখী ব্যবহার তুলে ধরা এবং উদ্ভিদভিত্তিক খাদ্য হিসেবে এর সম্ভাবনা জনপ্রিয় করার লক্ষ্যেই দিবসটি পালন করা হয়।

কিছু ফল চোখে পড়ার মতো, সুন্দর। কাঁঠালকে কেউ সুন্দর বলবেন কি না সন্দেহ! বরং অনেকেই হয়তো বলবেন- বেঢপ, কাঁটাময়, অদ্ভুত। অথচ এই অদ্ভুত চেহারার আড়ালেই লুকিয়ে আছে বিশেষ স্বাদ। কাঁঠাল যে কতটা সুস্বাদু আর স্মৃতিতে গেঁথে থাকার মতো ফল, তা ভালোবেসে না খেলে বোঝা যায় না।

রূপ, রস, গন্ধ আর স্পর্শ- সব মিলিয়ে কাঁঠালের আবেদন একেবারেই নিজস্ব। এই ফল নিয়ে মানুষের অনুভূতিও বিপরীত দুই মেরুর। হয় আপনি এটিকে গভীরভাবে ভালোবাসবেন, নয়তো একেবারেই সহ্য করতে পারবেন না। মাঝামাঝি কোনো অবস্থান যেন নেই। যিনি কাঁঠাল ভালোবাসেন, তিনি এর জন্য প্রায় দিওয়ানা। আর যিনি ভালোবাসেন না, তার কাছে কাঁঠাল মানেই অসহ্য গন্ধ।

ওপরের কথাগুলো কাঁঠাল নিয়ে কবি শামীম আজাদের স্মৃতিকথার নির্যাস। তার এই পর্যবেক্ষণ যেন কাঁঠালপ্রেমী ও কাঁঠালবিরোধী-দু’পক্ষেরই মনের কথা।

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল শুধু একটি মৌসুমি ফল নয়; আমাদের খাদ্যাভ্যাস, লোকসংস্কৃতি ও গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রাচীনকাল থেকেই কাঁঠাল বাংলার মানুষের খাদ্য তালিকায় জায়গা করে নিয়েছে। কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি তরকারিকে অনেকেই ‘গরিবের মাংস’ বলেন। কারণ এর আঁশযুক্ত গঠন অনেকটা মাংসের মতো এবং এটি পুষ্টিকরও।

অন্যদিকে পাকা কাঁঠাল তার মিষ্টি স্বাদ ও অনন্য সুবাসের জন্য পরিচিত। দেশীয় ফলগুলোর মধ্যে কাঁঠালে প্রোটিনের পরিমাণ তুলনামূলক বেশি। পাশাপাশি এতে আছে ফাইবার বা আঁশ, ভিটামিন ও খনিজ উপাদান।

কাঁঠালের ব্যবহার এখন আর শুধু ফল বা তরকারিতে সীমাবদ্ধ নেই। দিন কয়েক আগে রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় ফল মেলায় কৃষি বিপণন অধিদপ্তরের একটি স্টলে কাঁঠাল দিয়ে তৈরি নানা ধরনের খাবার প্রদর্শন করা হয়। সেখানে ছিল কাঁঠালের বিরিয়ানি, বার্গার, কাবাব, কাটলেট, চিপস, পাকোড়া, ললিপপ, শাশলিক, পেস্ট্রি, কেক, হালুয়া, নকশিপিঠা, পাটিসাপটা, রুটি—এমন আরও নানা পদ।

জাতীয় ফল ঘিরে এমন উদ্ভাবনী উদ্যোগ দেখিয়ে দেয়, কাঁঠালের সম্ভাবনা এখনো অনেকটাই অনাবিষ্কৃত।

উৎপাদনের দিক থেকেও কাঁঠাল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাঁঠাল উৎপাদনকারী দেশ বাংলাদেশ; প্রথম ভারত। ২০২৩-২৪ অর্থবছরে দেশে প্রায় ১৮ লাখ ৩০ হাজার মেট্রিক টন কাঁঠাল উৎপাদিত হয়েছে।

কৃষিবিদ ও প্রকৃতিবিষয়ক লেখক মৃত্যুঞ্জয় রায়ের মতে, কাঁঠালকে জাতীয় ফল হিসেবে নির্বাচনের পেছনে একাধিক কারণ আছে। তার ভাষায়, ‘বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, যিনি কাঁঠাল চেনেন না। এমন এলাকাও খুব কম, যেখানে কাঁঠাল জন্মায় না। সহজলভ্যতা ও জনপ্রিয়তার কারণেই এটি জাতীয় ফল। আর কাঁঠালের আদিনিবাসও এ অঞ্চল তথা ভারতীয় উপমহাদেশ। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রার সঙ্গেও কাঁঠাল গভীরভাবে জড়িয়ে আছে।’

শুধু বাংলাদেশেই নয়, শ্রীলঙ্কারও জাতীয় ফল কাঁঠাল। উদ্ভিদবিদদের মতে, কাঁঠালের আদি নিবাস ভারতের পশ্চিমঘাট পর্বতমালা। আজও সেখানে বুনো কাঁঠাল জন্মায়। ভারতের কেরালা ও তামিলনাড়ুর রাজ্যফলও কাঁঠাল।

বহুমুখী ব্যবহার তুলে ধরা এবং উদ্ভিদভিত্তিক খাদ্য হিসেবে এর সম্ভাবনা জনপ্রিয় করার লক্ষ্যেই কাঁঠাল দিবস পালন করা হয় ৪ জুলাই। ২০১৬ সালে এর প্রচলন হলেও দিবসটির সূচনা নিয়ে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তবে দিবসটির মূল বার্তা স্পষ্ট- জাতীয় ফলকে নতুনভাবে চিনে নেওয়া। তাই আজ যদি সুযোগ থাকে পাকা কাঁঠালের কোয়া হাতে তুলে নিন কিংবা রান্নাঘরে তৈরি করে ফেলুন কাঁঠালের নতুন কোনো পদ। হয়তো নতুন করে আবিষ্কার করবেন বহুদিনের চেনা এই ফলকে। সূত্র: বাংলাপিডিয়া।

কেএমএএ/আপ্র/০৬.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

রাতে ভাত খেলেই কি ওজন বাড়ে
১৮ জুলাই ২০২৬

রাতে ভাত খেলেই কি ওজন বাড়ে

ওজন কমাতে চাইলে অনেকেই সবার আগে খাদ্যতালিকা থেকে ভাত বাদ দেন, বিশেষ করে রাতের খাবারে। তবে পুষ্টিবিদদ...

বর্ষার রসনায় ঝাল-ঝাঁজে ইলিশের কাঁচা মাখা
১৮ জুলাই ২০২৬

বর্ষার রসনায় ঝাল-ঝাঁজে ইলিশের কাঁচা মাখা

বর্ষাকাল আর ইলিশ—দুটি যেন একে অপরের পরিপূরক। গরম ভাতের সঙ্গে ইলিশের নানা পদ বাঙালির রসনায় আলাদা মাত্...

আজ বিশ্ব সাপ দিবস
১৬ জুলাই ২০২৬

আজ বিশ্ব সাপ দিবস

আজ বিশ্ব সাপ দিবস। পৃথিবীর অন্যতম ভুল বোঝা প্রাণী সাপ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো এবং প্রচলিত ভ্...

বর্ষায় মেকআপে স্কিন টিন্ট নাকি ফাউন্ডেশন!
১৫ জুলাই ২০২৬

বর্ষায় মেকআপে স্কিন টিন্ট নাকি ফাউন্ডেশন!

বর্ষার আর্দ্র আবহাওয়ায় মেকআপ দীর্ঘক্ষণ ঠিক রাখা অনেকের জন্যই চ্যালেঞ্জ। এ সময় বেস মেকআপ হিসেবে স্কিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান যুক্ত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে স্থানীয় সরকার নির্বাচনী আচরণবিধিতে নতুন বিধান সংযোজনের দাবি জানিয়েছে দলটি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের এই প্রস্তাব গণতান্ত্রিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 10 ঘন্টা আগে