গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

গাজার শাসন ছাড়ার ঘোষণা হামাসের, প্রশাসনে পরিবর্তন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:২১ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ০০:৩১ এএম ২০২৬
গাজার শাসন ছাড়ার ঘোষণা হামাসের, প্রশাসনে পরিবর্তন
ছবি

যুদ্ধবিধ্বস্ত গাজা -ফাইল ছবি

প্রায় দুই দশক পর গাজার উপত্যকার শাসনকাজ পরিচালনাকারী কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর ফলে উপত্যকার প্রশাসনিক দায়িত্ব বেসামরিক টেকনোক্র্যাটদের হাতে হস্তান্তরের পথ খুলে গেল বলে মনে করা হচ্ছে। সোমবার (৬ জুলাই) হামাস এ সিদ্ধান্তের কথা জানায় বলে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

হামাসের কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানায়, ২০০৭ সাল থেকে গাজার শাসন পরিচালনা করা কমিটি ভেঙে দেওয়ার মাধ্যমে একটি জাতীয়ভাবে গ্রহণযোগ্য টেকনোক্র্যাট কমিটির হাতে বেসামরিক শাসন হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

একজন হামাস কর্মকর্তা জানান, একটি জাতীয় কমিটি দায়িত্ব না নেওয়া পর্যন্ত গাজার প্রশাসনিক কার্যক্রম দেখভালের জন্য একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে। তিনি জানান, সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত বৈঠকে ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠীকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে এবং তারা তা স্বাগত জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, হামাসের এই পদক্ষেপ গাজার শাসন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে নিরাপত্তা ও নিরস্ত্রীকরণসহ জটিল বিষয়গুলো এখনো অমীমাংসিত রয়েছে। সূত্র: এএফপি

সানা/কেএমএএ/আপ্র/৬/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

জনস্বার্থ রক্ষা না করলে দোয়া-ফুঁকে কাজ হবে না: পরওয়ার
১৬ অক্টোবর ২০২৬

জনস্বার্থ রক্ষা না করলে দোয়া-ফুঁকে কাজ হবে না: পরওয়ার

জনগণের প্রকৃত স্বার্থ রক্ষা করতে না পারলে দোয়া-ফুঁ দিয়ে কোনো কাজ হবে না বলে সরকারকে সতর্ক করেছেন বাং...

ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে, অর্থের সমস্যা হবে না
১৬ অক্টোবর ২০২৬

ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে, অর্থের সমস্যা হবে না

ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে, অর্থের সমস্যা হবে নাডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে এবং এ ক্ষ...

শ্রমিকদের ধর্মঘটে অনির্দিষ্টকাল উত্তরার পাঁচ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
১৫ অক্টোবর ২০২৬

শ্রমিকদের ধর্মঘটে অনির্দিষ্টকাল উত্তরার পাঁচ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখ...

জুরাইনে বাবার কবরের পাশে সমাহিত সালাহউদ্দিন আহমেদ
১৪ অক্টোবর ২০২৬

জুরাইনে বাবার কবরের পাশে সমাহিত সালাহউদ্দিন আহমেদ

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে