গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মেনু

গায়ে ৫৮টি বাইন্ডার ক্লিপ লাগিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ব্যক্তি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:১৪ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:৩৪ এএম ২০২৬
গায়ে ৫৮টি বাইন্ডার ক্লিপ লাগিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ব্যক্তি
ছবি

গায়ে ৫৮টি বাইন্ডার ক্লিপ লাগিয়ে রেকর্ড গড়েন রবার্ট ফ্রেডরিক -ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

যুক্তরাষ্ট্রের রবার্ট ফ্রেডরিক শরীরজুড়ে কাগজ বাঁধার ক্লিপ (বাইন্ডার ক্লিপ) লাগিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। ব্যথা সহ্য করে তিনি গায়ে মোট ৫৮টি ক্লিপ লাগিয়ে এই রেকর্ড গড়েন।

রবার্ট ফ্রেডরিক বিশ্ব রেকর্ড গড়ার চ্যালেঞ্জ হিসেবে অনলাইনে কাগজ বাঁধার ক্লিপের দুটি প্যাক কেনেন। প্রতিটি প্যাকে ৪৮টি করে ক্লিপ ছিল। প্রতিটি ক্লিপের আকার ছিল প্রায় এক ইঞ্চি (২ দশমিক ৫ সেন্টিমিটার)।

গত ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে অবস্থিত লেফটেন্যান্ট এরিক লয়েড মেমোরিয়াল পার্কে তিনি এই রেকর্ড গড়ার চেষ্টা করেন। এ সময় তাঁকে সহায়তা করেন তাঁর দুই বন্ধু নিকোলাস মিলস্যাপ ও ম্যাথিউ আলগুইনালদো।

প্রথমে তাঁর হাতে ক্লিপ লাগানো শুরু হয়, পরে ধীরে ধীরে শরীরের বিভিন্ন অংশে একে একে ক্লিপ বসানো হয়। পুরো সময় তিনি তীব্র ব্যথা সহ্য করে স্থির থাকার চেষ্টা করেন। তবে পায়ে ক্লিপ লাগানোর সময় তিনি কিছুটা হেসে ফেলেন।

রবার্টের শরীরে ক্লিপ লাগানোর দৃশ্য দেখতে সেখানে শিশু ও অভিভাবকদের ছোট একটি ভিড়ও জমে যায়। তাঁরা দাঁড়িয়ে পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন।

সবশেষে যখন তাঁর শরীরে ৫৮টি ক্লিপ বসানো সম্পন্ন হয়, তখন তিনি ক্যামেরার দিকে তাকান। মুখে তখন ব্যথার স্পষ্ট ছাপ ছিল। পুরো শরীর ক্লিপে ঢাকা থাকায় তাঁকে অনেকটা কাঁটায় ঢাকা শজারুর মতো দেখাচ্ছিল।

তীব্র ব্যথা সত্ত্বেও তিনি চ্যালেঞ্জটি সফলভাবে শেষ করেন এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান।

রবার্ট ফ্রেডরিক জানান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিল। ব্যথা সহ্য করেও বিশেষ অর্জনের জন্যই তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। তথ্যসূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

সানা/কেএমএএ/আপ্র/৬/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

হাজার মাইল দূরের বিমানেও আঘাত হানতে সক্ষম চীনা ক্ষেপণাস্ত্র
২৬ আগস্ট ২০২৬

হাজার মাইল দূরের বিমানেও আঘাত হানতে সক্ষম চীনা ক্ষেপণাস্ত্র

হাজার হাজার মাইল দূরে থাকা উচ্চমূল্যের সামরিক উড়োজাহাজে আঘাত হানতে সক্ষম নতুন ধরনের অতিদ্রুতগামী ক্ষ...

যুদ্ধের মধ্যে প্রকাশ্যে মোজতবা খামেনির কণ্ঠ, বাড়ল কৌতূহল
২৬ আগস্ট ২০২৬

যুদ্ধের মধ্যে প্রকাশ্যে মোজতবা খামেনির কণ্ঠ, বাড়ল কৌতূহল

চলমান যুদ্ধের মধ্যে প্রথমবারের মতো প্রকাশ্যে শোনা গেল ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কণ্ঠ। ইরা...

দাবি পূরণ না হওয়ায় ফের রাজপথে ককরোচ জনতা পার্টি
২৫ আগস্ট ২০২৬

দাবি পূরণ না হওয়ায় ফের রাজপথে ককরোচ জনতা পার্টি

সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগে ফের রাজপথে নামার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। আগা...

ইমরানের অধিকার রক্ষায় ব্রিটিশ হস্তক্ষেপ চান জেমাইমা
২৫ আগস্ট ২০২৬

ইমরানের অধিকার রক্ষায় ব্রিটিশ হস্তক্ষেপ চান জেমাইমা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চিকিৎসা, পরিবারের সঙ্গে যোগাযোগ এবং মৌলিক অধিকার নিশ্চিত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই