গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মেনু

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২ পিএম, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৪০ এএম ২০২৬
আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব
ছবি

শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন -ছবি সংগৃহীত

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। 
গতকাল শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিজন ভ্যান থেকে নামানোর আগে তাকে হাতকড়া ও মাথায় হেলমেট পরাতে যান আদালতের দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক মোরশেদ আলম। এ সময় আখতারুজ্জামান বলেন, ‘হাত ধরবেন না, আমাকে স্পর্শ করবেন না।’ পরে তাকে হাতকড়া ও হেলমেট পরানো হয়। তবে প্রিজন ভ্যানের গেটে এসে মাথায় থাকা হেলমেটটি ছুড়ে ফেলে দিয়ে তিনি বলেন, ‘কেন আমি হেলমেট পরব।’
সাংবাদিকদের সামনে আখতারুজ্জামান বলেন, ‘হেলমেট ছুড়ে ফেলে দিয়েছি। সরকারের অবৈধ আদেশ মানি না।’ এ সময় তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন এবং আদালত প্রাঙ্গণে বিজয়সূচক চিহ্ন দেখান। আদালতে নেওয়ার আগে নিজের বিরুদ্ধে করা মামলার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি বিমানের অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছি। জুলুম-নির্যাতন করে আমাদের থামানো যাবে না।’
তিনি আরো বলেন, ‘জামায়াত জনগণের জন্য লড়বে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়বে। জনগণের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা জনগণের জন্য লড়ব, ইনশাআল্লাহ।’
পরে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে নেওয়া হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় ওই দিন তার রিমান্ড শুনানি হয়। পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলেও শুনানি শেষে বিচারক তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে আখতারুজ্জামানের পক্ষে আইনজীবী আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী রিমান্ড আবেদন বাতিল করে জামিনের প্রার্থনা করেন। আদালতের অনুমতি নিয়ে আখতারুজ্জামানও বক্তব্য দেন।
মামলার এজাহার অনুযায়ী, মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওমরাহ শেষে দেশে ফেরার পর বিমানবন্দরে লাগেজ ও জমজমের পানি পেতে বিলম্বকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে আখতারুজ্জামানের বাকবিতণ্ডা হয়। এজাহারে তাকে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। এ ছাড়া মামলার বিবরণে বলা হয়েছে, বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন প্রটোকল সহকারী মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন। দায়িত্ব পালনরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের ভিডিও ধারণে নিষেধ করলে আখতারুজ্জামান ক্ষুব্ধ হন। একপর্যায়ে ওই নিরাপত্তা কর্মকর্তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গেও তার অশোভন ও মারমুখী আচরণের অভিযোগ করা হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়। শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গত শুক্রবার গ্রেফতারের আগে দেওয়া এক ভিডিও বার্তায় আখতারুজ্জামান জনগণ ও বিশেষ করে প্রবাসীদের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। এদিকে বিমানবন্দরের ঘটনাকে ‘মব ও ইচ্ছাকৃত বিশৃঙ্খলা’ হিসেবে বর্ণনা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সানা/আপ্র/৩/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযানে সরানো হলো ২০ বিলবোর্ড
০৩ অক্টোবর ২০২৬

পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযানে সরানো হলো ২০ বিলবোর্ড

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়ক ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন সড়কের উভয় পাশে রাজউকের অনুমোদনবিহীন ২০টি...

বিবাহ রেজিস্ট্রেশনের তথ্য এনআইডি ও পাসপোর্টের সঙ্গে যুক্ত করা হবে: আইনমন্ত্রী
০৩ অক্টোবর ২০২৬

বিবাহ রেজিস্ট্রেশনের তথ্য এনআইডি ও পাসপোর্টের সঙ্গে যুক্ত করা হবে: আইনমন্ত্রী

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে তথ্য গোপন করে একা...

গাজী নজরুলের সঙ্গে ‘হৃদ্যতাপূর্ণ আত্মীয়তার সম্পর্ক’ বজায় রেখে চলতে চান মরিয়মের বাবা
০১ অক্টোবর ২০২৬

গাজী নজরুলের সঙ্গে ‘হৃদ্যতাপূর্ণ আত্মীয়তার সম্পর্ক’ বজায় রেখে চলতে চান মরিয়মের ব...

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলায় মেয়ে মরিয়মকে শার...

মিরপুরে জুলাই হত্যাকাণ্ডে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ
২৮ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে জুলাই হত্যাকাণ্ডে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ

চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 39 মিনিট আগে