গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রে বিদেশি হিউম্যানয়েড রোবট নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৩ পিএম, ০১ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:৩১ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রে বিদেশি হিউম্যানয়েড রোবট নিষিদ্ধ
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় ও সাইবার নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে বিদেশে তৈরি হিউম্যানয়েড রোবট, উন্নত রোবোটিক ডিভাইস এবং নির্দিষ্ট ধরনের নেটওয়ার্ক-সংযুক্ত পাওয়ার ইনভার্টারের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর মূল্যায়নে বিদেশে তৈরি এসব ডিভাইস সরবরাহ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সাইবার নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য ঝুঁকি তৈরি করতে পারে।

এফসিসির মতে, এসব প্রযুক্তির মাধ্যমে সরবরাহ শৃঙ্খলে দুর্বলতা সৃষ্টি হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাইবার হামলার আশঙ্কাও বাড়ে। ২০২৫ সালের জাতীয় নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর লক্ষ্য উন্নত প্রযুক্তির উৎপাদন যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা এবং দেশীয় শিল্পভিত্তি শক্তিশালী করা।

নতুন নির্দেশনার আওতায় চার পা-ওয়ালা রোবট, হিউম্যানয়েড রোবট এবং অন্যান্য উন্নত রোবোটিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। তবে প্রতিরক্ষা বিভাগ ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ব্যবহৃত কিছু রোবট এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এফসিসি বলেছে, উৎপাদনশিল্প, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক খাতে উন্নত রোবটের ব্যবহার দ্রুত বাড়ছে। তাই এসব প্রযুক্তির জন্য নিরাপদ দেশীয় সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে ওয়াই-ফাই, ব্লুটুথ বা সেলুলার সংযোগযুক্ত নির্দিষ্ট ধরনের পাওয়ার ইনভার্টারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

কমিশনের ভাষ্য, এ ধরনের ডিভাইসে হস্তক্ষেপ হলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তবে মার্কিন জ্বালানি বিভাগের মূল্যায়নে বলা হয়েছে, পাওয়ার ইনভার্টারের গুরুত্বপূর্ণ অনেক যন্ত্রাংশ এখনো বিদেশে উৎপাদিত হয়। ফলে স্বল্পমেয়াদে পুরোপুরি দেশীয় উৎপাদনে স্থানান্তর করা বড় চ্যালেঞ্জ।

বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলো শর্তসাপেক্ষে অনুমোদনের জন্য আবেদন করতে পারবে। আবেদন অনুমোদিত হলে তারা নির্ধারিত শর্ত মেনে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য বিক্রি চালিয়ে যেতে পারবে।

এফসিসির মতে, ইন্টারনেট-সংযুক্ত হিউম্যানয়েড রোবট ও স্মার্ট পাওয়ার ইনভার্টার হ্যাকিং, তথ্য চুরি বা দূর থেকে নিয়ন্ত্রণের ঝুঁকি তৈরি করতে পারে। পাশাপাশি বিদেশি সরবরাহ শৃঙ্খলের ওপর নির্ভরশীলতা কমিয়ে উন্নত প্রযুক্তির উৎপাদন দেশে ফিরিয়ে আনাও এ সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য।

সূত্র: এনগ্যাজেট

এসি/আপ্র/০১/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প
০৮ অক্টোবর ২০২৬

জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প

পূর্ব জাপানে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।বৃহস্পতিবার (৮ অক্টো...

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত
০৮ অক্টোবর ২০২৬

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছ...

লস অ্যাঞ্জেলেস-সান দিয়েগো ধ্বংসের মন্তব্যে ট্রাম্পের সমালোচনা
০৭ অক্টোবর ২০২৬

লস অ্যাঞ্জেলেস-সান দিয়েগো ধ্বংসের মন্তব্যে ট্রাম্পের সমালোচনা

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগোর মতো বড় শহর ধ্বংস হয়ে গেলেও সেটিকে ‘খুবই স...

মানুষের চাপে ডাক ও ঠিকানা বদলাচ্ছে হিমালয়ের মোনাল
০৭ অক্টোবর ২০২৬

মানুষের চাপে ডাক ও ঠিকানা বদলাচ্ছে হিমালয়ের মোনাল

হিমালয়ের পাহাড়ি বনে মোনালের ডাক একসময় ছিল প্রকৃতির স্বাভাবিক সুরের অংশ। এখন সেই ডাকও বদলে যাচ্ছে। পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই