গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মেনু

বেলুচিস্তানে খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৭ পিএম, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:০৫ এএম ২০২৬
বেলুচিস্তানে খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৫
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের দুটি পৃথক কয়লাখনিতে বিস্ফোরণ ও ধসে ৩৫ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো অন্তত ৮ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এই প্রাণহানির ঘটনা ঘটে। 

বেলুচিস্তানের রাজধানী কোয়েটার অদূরে সোরাঞ্জ নামের এক দুর্গম এলাকায় অবস্থিত খনিটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হন। খনির মালিক কুরবান জোগেজাই জানান, ভূগর্ভে জমা হওয়া মিথেন গ্যাসের কারণেই এই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে মোট ৪২ জন শ্রমিক কাজ করছিলেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে কুরবান জোগেজাই বলেন, হতাহত শ্রমিকদের সবাই পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার শাংলা জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার বিস্ফোরণের পরপরই বিধ্বস্ত খনিতে উদ্ধার অভিযান শুরু করে বেলুচিস্তানের প্রাদেশিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের (পিডিএমএ) উদ্ধারকারী দল। শুক্রবার (৩১ জুলাই) উদ্ধারকারী বাহিনীর এক সদস্য জানান, নিখোঁজ সব শ্রমিকের খোঁজ না পাওয়া পর্যন্ত তাদের তৎপরতা অব্যাহত থাকবে।

একই দিনে বেলুচিস্তানের হারনাই জেলার আরেকটি কয়লাখনিতে বড় আকারের পাথরের স্তূপ ধসে পড়ে আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

জোড়া দুর্ঘটনার পর বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানের বেলুচিস্তান ও সিন্ধ প্রদেশের কয়লাখনিগুলোতে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই এমন মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে চলতি জুলাই মাসের শুরুর দিকে সিন্ধের থাট্টা জেলায় অন্য একটি কয়লাখনি ধসে ৪ জন শ্রমিক নিহত এবং ৫ জন গুরুতর আহত হন।

এসি/আপ্র/৩১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামরিক জোট ঘোষণা
৩১ জুলাই ২০২৬

বাংলাদেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামরিক জোট ঘোষণা

বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচল নিরাপদ রাখতে বাংলাদেশসহ ১৩টি দেশকে সঙ্গে...

মোদিকে নিয়ে বিকৃত কনটেন্ট, মেটার ভারত প্রধানের বিরুদ্ধে মামলা
৩১ জুলাই ২০২৬

মোদিকে নিয়ে বিকৃত কনটেন্ট, মেটার ভারত প্রধানের বিরুদ্ধে মামলা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃত ছবি ও আপত্তিকর ভিডিও ছড়...

শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি
৩১ জুলাই ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি

লোকসভায় উপস্থাপিত প্রতিবেদনে ভারতের সংসদীয় কমিটির তথ্য

পাকিস্তানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩২
৩১ জুলাই ২০২৬

পাকিস্তানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লা খনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩২ জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই