গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এমবাপ্পেকে নিয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:২০ পিএম, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:২৮ এএম ২০২৬
এমবাপ্পেকে নিয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী
ছবি

ছবি সংগৃহীত

রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিতো। ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো মিথ্যা ও মানহানিকর তথ্যের প্রতিবাদ জানিয়ে তিনি দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় এস্টার বলেন, গত কয়েক মাস ধরে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

তিনি লেখেন, ‘সবকিছুরই একটি সীমা আছে। এবার আমি সেই সীমা টানছি। যারা এসবের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সম্প্রতি ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জনকে ভিত্তিহীন উল্লেখ করে এস্টার ইঙ্গিত দেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুটি মানুষের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে তিনি কোথাও কিলিয়ান এমবাপ্পের নাম উল্লেখ করেননি এবং তাদের সম্পর্কের গুঞ্জন সরাসরি স্বীকার বা অস্বীকারও করেননি।

বিশ্বকাপ শেষে ছুটিতে থাকা এমবাপ্পের সঙ্গে সাম্প্রতিক সময়ে একাধিকবার এস্টার এক্সপোসিতোকে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে বিভিন্ন স্থানে সময় কাটানোর ছবি ছড়িয়ে পড়ে। এছাড়া একটি স্থাপনায় একসঙ্গে প্রবেশ এবং সমুদ্রসৈকতে তাদের উপস্থিতির ছবিও আলোচনার জন্ম দেয়। বিশ্বকাপে ফ্রান্সের ম্যাচেও গ্যালারিতে এস্টারের উপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল।

এদিকে এমবাপ্পেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। ফলে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত থাকলেও দুই পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেননি।
 

এসি/আপ্র/৩১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন
১৯ সেপ্টেম্বর ২০২৬

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন

বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হ্যারি কেইন সবচেয়ে দ্রুততম ফুটবলার হিসেবে বুন্দেস লিগায় ১০০তম গোল করেছেন।...

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হচ্ছে আকবরের
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হচ্ছে আকবরের

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক ছিলেন আকবর আলি। সেই আকবর এবার প্রথমবারের মতো বিদেশি ফ্...

বিপিএলে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও ম্যানেজার
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিপিএলে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও ম্যানেজার

বিপিএলে দুর্নীতিবিরোধী বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে আরও দুইজনের বিরুদ্ধে। তাদের একজন আব্দুল...

ভারত সিরিজের দারুণ পারফরম্যান্সে মাসসেরা দিনুশা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ভারত সিরিজের দারুণ পারফরম্যান্সে মাসসেরা দিনুশা

ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার সোনাল দিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে