গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মোদিকে নিয়ে বিকৃত কনটেন্ট, মেটার ভারত প্রধানের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫ পিএম, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:৫৯ এএম ২০২৬
মোদিকে নিয়ে বিকৃত কনটেন্ট, মেটার ভারত প্রধানের বিরুদ্ধে মামলা
ছবি

ছবি সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃত ছবি ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মেটার ভারত প্রধানসহ একাধিক ব্যক্তি ও পেজ পরিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। হায়দরাবাদ সাইবার অপরাধ দমন পুলিশ তথ্যপ্রযুক্তি আইন ও ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করেছে।

পুলিশ জানায়, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীকে নিয়ে সম্পাদিত ভিডিও ও আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ কর্মসূচির সময় এসব কনটেন্ট ছড়িয়ে পড়ে।

মামলার বাদী বিজেপির তেলেঙ্গানা শাখার সামাজিক যোগাযোগমাধ্যম সেলের সদস্য টি. সাইকিরণ গৌড়। অভিযোগ অনুযায়ী, গত ২৯ জুলাই তিনি ফেসবুক ও ইনস্টাগ্রামে একাধিক আপত্তিকর পোস্ট ও ভিডিও দেখতে পান। পরে সেদিন সন্ধ্যায় হায়দরাবাদ সাইবার অপরাধ দমন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, এসব পোস্ট প্রধানমন্ত্রীকে অপমান করার পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে এবং দেশের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে।

অভিযোগের সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামের ২০টি পোস্ট ও ভিডিওর লিংক যুক্ত করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর পরিচয় শনাক্ত, ডিজিটাল তথ্য-প্রমাণ সংরক্ষণ এবং মেটার সহযোগিতায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহের আবেদন জানানো হয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়েছে, আপত্তিকর ও বিকৃত কনটেন্ট প্ল্যাটফর্মে প্রকাশিত থাকতে দেওয়ার কারণে মেটার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

অভিযোগের ভিত্তিতে হায়দরাবাদ সাইবার অপরাধ দমন থানার সহকারী উপপরিদর্শক কে. হরি রাম মামলা নথিভুক্ত করেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার পরিদর্শক পি. জয়শঙ্করকে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে নেওয়ার ঘটনায়ও সমালোচনার মুখে পড়ে মেটা। এ ঘটনায় ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাখ্যা দিতে তলব করে। পরে মেটা জানায়, কারিগরি ত্রুটির কারণে ভিডিওটি সাময়িকভাবে সরিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে তা পুনরায় চালু করা হয়।

এসি/আপ্র/৩১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই