গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দক্ষিণ টুটপাড়ায় মধ্যরাতে হামলা, মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু

খুলনায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৫১ পিএম, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৪৪ এএম ২০২৬
খুলনায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
ছবি

দুর্বৃত্তদের গুলিতে নিহত মো. ইসমাইল -প্রতিনিধির পাঠানো ছবি

খুলনা মহানগরীর সদর থানার দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. ইসমাইল (৩২) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকার শাজাহানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি এলাকায় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে ইসমাইল দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার মাথায় লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার পুলিশ জানিয়েছে, নিহত ইসমাইলের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন ছিল। পুলিশ দাবি করছে, তিনি মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকায় অস্ত্রধারী হিসেবে পরিচিত ছিলেন। তবে তার রাজনৈতিক পরিচয়ের বিষয়টিও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর দক্ষিণ টুটপাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার কিংবা অপরাধজগতের অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

খুলনা সদর থানার এক কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীতে ছিনতাই, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ বাড়লেও মধ্যরাতে প্রকাশ্যে গুলি করে হত্যার এ ঘটনা নগরবাসীর মধ্যে নতুন করে নিরাপত্তা-শঙ্কা তৈরি করেছে।
সানা/আপ্র/৩১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের অভিযোগ, আহত ১
১৬ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের অভিযোগ, আহত ১

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এতিম ভাতিজার নির্মাণাধীন বাড়ি...

টঙ্গীতে পুলিশের অভিযানে সাত আসামি গ্রেফতার
১৬ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে পুলিশের অভিযানে সাত আসামি গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেফতার করেছে...

কিশোরগঞ্জে মাদকবিরোধী কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
১৬ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে মাদকবিরোধী কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

মোজাম্মেল হক নয়ন: ‘মাদকমুক্ত সমাজ চাই, সুস্থ প্রজন্ম ফিরে পাই’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোর...

মেহেরপুরে মাদক ও গুলিসহ পিতা-পুত্র গ্রেফতার
১৬ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে মাদক ও গুলিসহ পিতা-পুত্র গ্রেফতার

মেহেরপুরে ইয়াবা, গাঁজা, গাঁজার বীজ, ভাং পাতা, গুলি ও মাদক বিক্রির নগদ টাকাসহ পিতা-পুত্রকে গ্রেফতার ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই