গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মেনু

লোকসভায় উপস্থাপিত প্রতিবেদনে ভারতের সংসদীয় কমিটির তথ্য

শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮ পিএম, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:০৫ এএম ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি
ছবি

ভারতীয় পার্লামেন্ট ভবন -ছবি সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার করা অনুরোধ ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ‘বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখছে’ বলে জানিয়েছে নয়াদিল্লি।

ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ তথ্য দেওয়া হয়েছে লোকসভার পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটিকে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সংসদে উপস্থাপিত কমিটির প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুরের সভাপতিত্বে গঠিত লোকসভার পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটির নবম প্রতিবেদনে ‘ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনার অংশ হিসেবে বিষয়টি উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে এবং এ বিষয়ে বিদ্যমান আইনগত কাঠামো ও প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

সংসদীয় কমিটি জানতে চেয়েছিল, শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশ যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে, সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান ও পর্যালোচনার অগ্রগতি কী।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

তার ক্ষমতাচ্যুতির পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। সেই সময় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায়।

পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বিএনপি সরকারের পক্ষ থেকেও একই ধরনের অনুরোধ ভারতের কাছে পুনরায় জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‘রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয়নি’
প্রতিবেদনে আরও বলা হয়, ভারত সরকার দাবি করেছে যে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি।

সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার নামে বিভিন্ন বিবৃতি, দলীয় নেতাদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক এবং কিছু সংবাদমাধ্যমে সাক্ষাৎকার প্রকাশিত হলেও ভারত সরকার সংসদীয় কমিটিকে জানিয়েছে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক প্ল্যাটফর্ম পরিচালনার অনুমতি তাকে দেওয়া হয়নি।

লোকসভার পররাষ্ট্রবিষয়ক কমিটি উল্লেখ করেছে, চরম সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়া ভারতের দীর্ঘদিনের মানবিক ঐতিহ্য ও সভ্যতাগত মূল্যবোধের অংশ।

একই সঙ্গে কমিটি স্মরণ করিয়ে দেয়, অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার নীতি ভারত দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছে।

কমিটি সুপারিশ করেছে, এ ধরনের সংবেদনশীল বিষয়ে ভারত সরকার যেন মানবিকতা, আন্তর্জাতিক দায়িত্ববোধ এবং নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করে।

ভারতীয় সংসদীয় কমিটির এ পর্যবেক্ষণ এমন সময়ে সামনে এলো, যখন শেখ হাসিনাকে ফেরত আনার প্রশ্নে বাংলাদেশে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে এবং বিষয়টি দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সানা/আপ্র/৩১/৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

বেলুচিস্তানে খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৫
৩১ জুলাই ২০২৬

বেলুচিস্তানে খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৫

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের দুটি পৃথক কয়লাখনিতে বিস্ফোরণ ও ধসে ৩৫ জন শ্রমি...

বাংলাদেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামরিক জোট ঘোষণা
৩১ জুলাই ২০২৬

বাংলাদেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামরিক জোট ঘোষণা

বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচল নিরাপদ রাখতে বাংলাদেশসহ ১৩টি দেশকে সঙ্গে...

মোদিকে নিয়ে বিকৃত কনটেন্ট, মেটার ভারত প্রধানের বিরুদ্ধে মামলা
৩১ জুলাই ২০২৬

মোদিকে নিয়ে বিকৃত কনটেন্ট, মেটার ভারত প্রধানের বিরুদ্ধে মামলা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃত ছবি ও আপত্তিকর ভিডিও ছড়...

পাকিস্তানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩২
৩১ জুলাই ২০২৬

পাকিস্তানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লা খনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩২ জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই