গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কাঁচামরিচ ৪০০ টাকা, বেড়েছে পেঁয়াজ-ডিমের দাম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৩ পিএম, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:৪১ এএম ২০২৬
কাঁচামরিচ ৪০০ টাকা, বেড়েছে পেঁয়াজ-ডিমের দাম
ছবি

ছবি সংগৃহীত

টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন এলাকায় বন্যার প্রভাবে রাজধানীর নিত্যপণ্যের বাজারে অস্থিরতা আরো বেড়েছে। সবচেয়ে বেশি ঊর্ধ্বমুখী কাঁচামরিচের দাম, যা কেজিতে ৪০০ টাকায় পৌঁছেছে। একই সঙ্গে বেড়েছে পেঁয়াজ, ডিম এবং বেশির ভাগ সবজির দাম। এতে বাড়তি চাপের মুখে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর সেগুনবাগিচা ও শান্তিনগর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে বর্তমানে কাঁচামরিচ প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রিতে ১০০ গ্রাম ৪০ টাকা এবং ২৫০ গ্রাম ১০০ টাকা দরে বিক্রি হলেও আধা কেজি বা এক কেজি কিনলে কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে।

সেগুনবাগিচা বাজারের বিক্রেতা মুকুল মিয়া জানান, এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে প্রায় ১০০ টাকা বেড়েছে। গত সপ্তাহে এটি ২৮০ থেকে ৩০০ টাকায় এবং তার আগের সপ্তাহে ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছিল।

পেঁয়াজের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। দেড় থেকে দুই সপ্তাহ আগে দেশি পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৪০ থেকে ৪৫ টাকা। বর্তমানে তা বেড়ে ৫৫ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

শান্তিনগর বাজারের ব্যবসায়ী রিদোয়ান হক বলেন, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। ভালো মানের পাবনার পেঁয়াজ এখন কেজিতে ৬৫ টাকা পর্যন্ত বিক্রি করতে হচ্ছে।

সবজির বাজারেও উচ্চমূল্য বজায় রয়েছে। লম্বা বেগুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০ থেকে ১৫০ টাকা, গোল বেগুন ১৮০ টাকা এবং সাদা বেগুন ১৪০ টাকায়। তবে ধুন্দল ও পটলের দাম কিছুটা কমে ৬০ থেকে ৮০ টাকায় নেমেছে।

এ ছাড়া করলা ১২০ থেকে ১৪০ টাকা, বরবটি ১১০ থেকে ১৩০ টাকা, কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা এবং চিচিঙ্গা ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডিমের দামও আবার বেড়েছে। ফার্মের ডিম প্রতি ডজন ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১৩৫ থেকে ১৪০ টাকা। এক মাস আগে একই ডিমের দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা।

অন্যদিকে, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টি, বন্যা এবং সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটায় বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে। ক্রেতাদের আশা, সরবরাহ স্বাভাবিক হলে বাজারেও স্থিতিশীলতা ফিরবে।

এসি/আপ্র/৩১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা ৮০ বছর হলো
১৭ সেপ্টেম্বর ২০২৬

নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা ৮০ বছর হলো

সর্বজনীন পেনশন স্কিমে পেনশনারের মৃত্যুর পর নমিনি বা স্বামী-স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা ৭৫ বছর থেকে...

নিরাপদ পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর
১৭ সেপ্টেম্বর ২০২৬

নিরাপদ পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

দেশের মানুষের নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
১৭ সেপ্টেম্বর ২০২৬

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

দেশে নিম্নস্তরের বা কম দামি প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে সর্বনি...

সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, আসছে ঋণ-স্বাস্থ্যবিমা
১৬ সেপ্টেম্বর ২০২৬

সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, আসছে ঋণ-স্বাস্থ্যবিমা

সর্বজনীন পেনশন ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে আরো আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করতে একগুচ্ছ নতুন সুবিধা যুক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে