গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মেনু

বিমানের তেলের দাম আবার বাড়লো, চার মাসে চার দফা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৫ পিএম, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৫০ এএম ২০২৬
বিমানের তেলের দাম আবার বাড়লো, চার মাসে চার দফা
ছবি

ছবি সংগৃহীত

দেশে আবারও উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৮২ টাকা ৭১ পয়সা থেকে বাড়িয়ে ১৮৯ টাকা ০৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারে দাম বেড়েছে ৬ টাকা ৩২ পয়সা। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি।

নতুন দর অনুযায়ী অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম পড়বে ১৮৯ টাকা ০৩ পয়সা। অন্যদিকে, দেশি ও বিদেশি এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, নতুন নির্ধারিত দাম ৫ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

এদিকে গত চার মাসে ধারাবাহিকভাবে বেড়েছে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম। আগস্টে প্রতি লিটারের দাম ছিল ১৫৯ টাকা ৫২ পয়সা। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ১৬৫ টাকা ৬৫ পয়সা। অক্টোবরে দাম নির্ধারণ করা হয় ১৮২ টাকা ৭১ পয়সা। সর্বশেষ নভেম্বরে তা বেড়ে হলো ১৮৯ টাকা ০৩ পয়সা।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারা অনুযায়ী বিপিসি এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনা শেষে ১৩ মে ২০২৫ তারিখে জেট এ-১-এর মূল্য পুনর্নির্ধারণ করা হয়। পরে কমিশন মাসভিত্তিতে প্ল্যাটস রেটের ভিত্তিতে এই মূল্য সমন্বয়ের ব্যবস্থা করে।

এবারের মূল্য সমন্বয়ের জন্য ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত সময়ের আন্তর্জাতিক বাজারদর পর্যালোচনা করা হয়েছে। এ জন্য গঠিত কমিটি ওই সময়ের প্ল্যাটস রেটের গড় এবং বিপিসির এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নভেম্বর মাসের দাম সমন্বয়ের সুপারিশ করে। ৫ নভেম্বর কমিশনের গণশুনানিতে বিষয়টি পর্যালোচনার পর নতুন দাম নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, ২ নভেম্বর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয় ২ হাজার ৬০ টাকা। এতদিন এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২২৩ টাকা। এর আগে কয়েক দফা বাড়ানো হয় এলপিজির দাম। এছাড়া সম্প্রতি জ্বালানি তেল ডিজেলের দামও বাড়ানো হয় কয়েক দফা।

কেএমএএ/আপ্র/০৫.১১.২৬

সংশ্লিষ্ট খবর

দেশের মোট রিজার্ভ ৩৬.৩৮ বিলিয়ন ডলার
০৫ নভেম্বর ২০২৬

দেশের মোট রিজার্ভ ৩৬.৩৮ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬ হাজার ৩৮৩ দশমিক ৬৬ মিলিয়ন বা ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে দাঁড়ি...

খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
০৪ নভেম্বর ২০২৬

খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

প্রায় ২৬ হাজার কোটি টাকা ঋণখেলাপির দায়ে থাকা দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপকে নতুন করে ৩...

নিয়ন্ত্রণহীন এলপিজির বাজার, দামের লাগাম বিইআরসির হাতে
০৪ নভেম্বর ২০২৬

নিয়ন্ত্রণহীন এলপিজির বাজার, দামের লাগাম বিইআরসির হাতে

১২ কেজির সিলিন্ডারে নির্ধারিত দামের চেয়ে ৪০০-৫০০ টাকা বেশি আদায়: চাপে পরিবার ও ক্ষুদ্র ব্যবসা

সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি এফডিআর, কোথায় লাভ বেশি
০৪ নভেম্বর ২০২৬

সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় নাকি এফডিআর, কোথায় লাভ বেশি

জমানো টাকা কোথায় রাখলে বেশি মুনাফা পাওয়া যাবে—সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয়, ব্যাংকের স্থায়ী আমানত (এফডিআর)...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে