গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মেনু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় ৭ ব্যান্ডের কনসার্ট

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০১ পিএম, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪৯ এএম ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় ৭ ব্যান্ডের কনসার্ট
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে এক মঞ্চে গাইবে দেশের সাতটি ব্যান্ড। টানা সাত ঘণ্টাব্যাপী এই কনসার্ট আয়োজন করতে যাচ্ছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।



শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।  এতে গাইবে নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স।


আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, কনসার্টে দেশের সাতটি ব্যান্ড ধারাবাহিকভাবে সংগীত পরিবেশন করবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

মানিক মিয়া অ্যাভিনিউতে বড় পরিসরে এমন কনসার্টের খবরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে একই মঞ্চে সাতটি ব্যান্ডের টানা সাত ঘণ্টার পরিবেশনা দর্শকদের জন্য হতে যাচ্ছে ভিন্নধর্মী অভিজ্ঞতা।

জানা গেছে, কনসার্ট ভেন্যুতে প্রবেশের গেট খুলে দেওয়া হবে বিকাল ৩টায়। আর কনসার্ট শুরু হবে ৪টায়। কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত।  

ডিসি/ আপ্র/০৫/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

অনন্যার ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের নির্দেশ
০৫ নভেম্বর ২০২৬

অনন্যার ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের নির্দেশ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের ছবি, ভিডিও ও পরিচয় ব্যবহারের ঘট...

রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’, প্রধান চরিত্রে নিশো ও মেহজাবীন
০৫ নভেম্বর ২০২৬

রাজীবের প্রথম সিনেমা ‘অপলক’, প্রধান চরিত্রে নিশো ও মেহজাবীন

বিজ্ঞাপনচিত্র ও ছোট পর্দার পরিচিত মুখ আদনান আল রাজীব এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে...

নতুন যাত্রায় কার্তিক আরিয়ান, কী চমক দেখাবেন অভিনেতা
০৫ নভেম্বর ২০২৬

নতুন যাত্রায় কার্তিক আরিয়ান, কী চমক দেখাবেন অভিনেতা

কার্তিক আরিয়ান একজন অসাধারণ অভিনেতা সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে এবার নতুন পরিচয়ে আসছ...

বয়সের ব্যবধান ৫০, তবুও হচ্ছেন রজনীকান্তের নায়িকা
০৫ নভেম্বর ২০২৬

বয়সের ব্যবধান ৫০, তবুও হচ্ছেন রজনীকান্তের নায়িকা

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘ধর্মন’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছেই। এবার এই ছবিতে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে