গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মেনু

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১২ পিএম, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪৯ এএম ২০২৬
নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬
ছবি

ছবি সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। 
 

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরের দিকে ব্রুকলিনের সানসেট পার্ক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে নিউইয়র্ক নগরীর অগ্নিনির্বাপক বিভাগ (এফডিএনওয়াই) বলেছে, আগুনে আরও একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পাওয়ার তথ্য জানিয়েছে এফডিএনওয়াই বলেছে, পরে দুই শতাধিক ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসা কর্মী দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণ ও আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দোতলা ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে দেখেন। 

 

আগুনে ভবনের ভেতরের সিঁড়ি ভেঙে পড়েছিল। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


এফডিএনওয়াই বলেছে, অগ্নিকাণ্ডের শিকার ওই ভবন থেকে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় এক পুরুষ ও একজন নারীকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে নিউইয়র্ক পুলিশ জানিয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম কিংবা বয়স প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডের এই ঘটনায় আরও চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় অন্তত তিনজন অগ্নিনির্বাপক কর্মীও আহত পেয়েছেন।

 

ভবনে অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে ফায়ার সার্ভিস বিভাগ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাস্থলে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারির উপস্থিতি পাওয়ায় বিশেষ বিপজ্জনক পদার্থ নিয়ন্ত্রণকারী দলকে সেখানে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। তবে অগ্নিকাণ্ডের সঙ্গে এই ব্যাটারির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনও স্পষ্ট করা হয়নি।

ডিসি/ আপ্র/০৫/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ট্রাম্পের বিতর্কিত চুক্তি নিয়ে তদন্তের ইঙ্গিত ডেমোক্র্যাটদের
০৫ নভেম্বর ২০২৬

ট্রাম্পের বিতর্কিত চুক্তি নিয়ে তদন্তের ইঙ্গিত ডেমোক্র্যাটদের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদে একক নিয়ন্ত্রণ নিশ্চিত...

অতি-গোঁড়া ইহুদি দলের সমর্থন হারালেন নেতানিয়াহু
০৫ নভেম্বর ২০২৬

অতি-গোঁড়া ইহুদি দলের সমর্থন হারালেন নেতানিয়াহু

নিজের পুরোনো মিত্র ‘অতি-গোঁড়া ইহুদি’ দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের সমর্থন হারিয়েছেন দখলদার ইসরায়েলের প...

প্রধানমন্ত্রী হিসেবে আইনজেনকোতকে সমর্থন আরব দলগুলোর
০৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে আইনজেনকোতকে সমর্থন আরব দলগুলোর

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইয়াশার পার্টির গাদি আইজেনকোতকে সমর্থন জানিয়েছে ইসরায়েলের আরব...

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
০৫ নভেম্বর ২০২৬

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর ছবি প্রকাশ করা নিয়ে বন্ধুর সঙ্গে বিরোধের জেরে তাকে ছুরিকাঘাতে হত্যার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে