গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মেনু

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮ পিএম, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:২৬ এএম ২০২৬
বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
ছবি

ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর ছবি প্রকাশ করা নিয়ে বন্ধুর সঙ্গে বিরোধের জেরে তাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি ফৌজদারি আদালত। গত ৩ নভেম্বর মঙ্গলবার এ দণ্ডাদেশ দেওয়া হয়।

মামলার নথি ও সরকারি কৌঁসুলির দপ্তরের বরাতে জানা গেছে, নিহত ব্যক্তি অভিযুক্ত বাংলাদেশির বন্ধু ছিলেন। অভিযোগ অনুযায়ী, অনুমতি ছাড়াই তিনি অভিযুক্তের স্ত্রীর ছবি নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেছিলেন। সরকারি কৌঁসুলিরা জানান, অভিযুক্ত বারবার ছবিটি সরিয়ে ফেলতে বললেও বন্ধু তাতে কর্ণপাত করেননি। এরপরই তাকে হত্যার পরিকল্পনা করেন ওই বাংলাদেশি।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত একটি ছুরি সংগ্রহ করেন। তার বন্ধু কর্মস্থলের ভেতরে আছেন কি না, তা নিশ্চিত হয়ে বাইরে অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে বন্ধু বাইরে বেরিয়ে এলে তার ওপর ঝাঁপিয়ে পড়েন অভিযুক্ত। এ সময় বন্ধুর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার ছুরিকাঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই তার বন্ধুর মৃত্যু হয়।

আদালতে শুনানির সময় অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করেন। তিনি জানান, ঘটনার আগে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একবার তার বাড়িতে বেড়াতে এসে বন্ধু অনুমতি ছাড়াই তার স্ত্রীর ছবি তুলেছিলেন এবং পরে সেগুলো ফেসবুকে প্রকাশ করেন।

অভিযুক্ত আরো জানান, স্ত্রীর ছবি প্রকাশের পর বিভিন্ন আপত্তিকর মন্তব্য আসতে থাকলে তিনি বন্ধুকে ছবিগুলো সরিয়ে ফেলতে অনুরোধ করেন। কিন্তু ভুক্তভোগী তা করতে অস্বীকার করেন। বরং আরো ছবি প্রকাশ করেন। এতে অভিযুক্ত ও তার স্ত্রীর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

আদালতে অভিযুক্ত বলেন, এ বিরোধের জেরে তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী প্রাণঘাতী হামলা চালান।

আদালত তাকে পরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন।

এসি/আপ্র/০৫/১১/২০২৬

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

অভিশংসনের চেষ্টা করলে ডেমোক্র্যাটরা ধ্বংস হবে: ট্রাম্প
০৫ নভেম্বর ২০২৬

অভিশংসনের চেষ্টা করলে ডেমোক্র্যাটরা ধ্বংস হবে: ট্রাম্প

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর নেওয়া বিভিন্ন নীতি এবং বিশেষ করে ইরানে সামরিক অভিযানের কারণে ডেম...

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের নিরঙ্কুশ জয়, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালেন ট্রাম্প
০৪ নভেম্বর ২০২৬

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের নিরঙ্কুশ জয়, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালেন ট্রা...

প্রতিনিধি পরিষদ-সেনেট দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেল বিরোধীরা

বাংলাদেশের শ্রমিক বিক্ষোভসহ রাজনৈতিক পরিস্থিতিতে নজর রাখছে ভারত
০৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশের শ্রমিক বিক্ষোভসহ রাজনৈতিক পরিস্থিতিতে নজর রাখছে ভারত

বাংলাদেশে চলমান পোশাকশ্রমিকদের বিক্ষোভসহ সামগ্রিক পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির...

ডেমোক্র্যাটদের অভিনন্দন, সহযোগিতা না করলে ভেটোর হুঁশিয়ারি ট্রাম্পের
০৪ নভেম্বর ২০২৬

ডেমোক্র্যাটদের অভিনন্দন, সহযোগিতা না করলে ভেটোর হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে